না দা লে র কী র্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৮ সালে শুরু ওপেন-যুগে মাত্র তৃতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করলেন। বাকি দুজন আন্দ্রে আগাসি ও রজার ফেদেরার। রড লেভার ও রয় এমারসনের ক্যারিয়ার স্লাম ওপেন-যুগে পূর্ণ হলেও তাঁদের শুরুটা হয়েছিল ওপেন-যুগের আগে।ওপেন-যুগে সবচেয়ে কম সময়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ হলো তাঁর। আগাসির লেগেছিল সাত বছর, ফেদেরারের ছয়। নাদালের লাগল পাঁচ বছর।ওপেন-যুগে সর্বকনিষ্ঠ (২৪ বছর ১০১ দিন) খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করলেন। সব মিলে তৃতীয় কনিষ্ঠ।এ বছর টানা তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন (ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন)। সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছেন রড লেভার, ১৯৬৯ সালে।২০০৮ অলিম্পিকে সোনাও জিতেছিলেন। ফলে পেশাদার টেনিসের পাঁচটি প্রধান শিরোপাই জেতা হয়ে গেল। এই ‘ক্যারিয়ার গোল্ডেন স্লাম’-এর কৃতিত্ব আর আছে শুধু আন্দ্রে আগাসির।৯টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে নাদালকে খেলতে হয়েছে ২৬টি টুর্নামেন্ট। বিওন বোর্গ তাঁর নবম শিরোপাটি জিতেছিলেন ২২তম টুর্নামেন্টে, ফেদেরারকে খেলতে হয়েছিল ৩০টি।চারটি গ্র্যান্ড স্লামই জেতা দ্বিতীয় বাঁহাতি। অন্যজন লেভার।২৬ বছর পর কোনো বাঁহাতির হাতে উঠল ইউএস ওপেনের শিরোপা। ১৯৮৪ সালে জিতেছিলেন জন ম্যাকেনরো।পুরুষ এককে ইউএস ওপেনের স্প্যানিশ চ্যাম্পিয়নের দেখা মিলল ৩৫ বছর পর, ১৯৭৫ সালে জিতেছিলেন ম্যানুয়েল ওরান্তেস।