না খেলেও শীর্ষে সেরেনা
রেস্টুরেন্টে খেতে গিয়ে পা কেটে যাওয়ায় সদ্যসমাপ্ত ইউএস ওপেনে খেলতে পারেননি সেরেনা উইলিয়ামস। তার পরও আজ সোমবার প্রকাশিত মহিলা এককের টেনিস র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। অন্যদিকে ইউএস ওপেন জয়ের পরও র্যাংকিংয়ে দুই ধাপ নিচে নেমে গেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স!র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানটি ক্যারোলিন ওজনিয়াকির। তৃতীয় স্থানে আছেন সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস। গত শনিবার অনুষ্ঠিত ইউএস ওপেনের ফাইনালে কিম ক্লাইস্টার্সের কাছে হেরে যাওয়া ভেরা জভনারেভা অষ্টম স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন। আর চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন। ১৫ ধাপ ওপরে উঠে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার র্যাংকিং ১২৯।গ্র্যান্ডস্লাম জয়ের পরও ক্লাইস্টার্স র্যাংকিংয়ে পিছিয়ে যাওয়ায় মনে খটকা লাগতে পারে। খেলোয়াড়দের গত ৫২ সপ্তাহের পারফরম্যান্স বিবেচনা করে র্যাংকিং করা হয়েছে বলেই এ রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।—ওয়েবসাইট