প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের উষ্ণ আবহাওয়ার কথা ভেবে প্রথমবারের মতো শীতকালেই হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। তারপরও যদি কারও উষ্ণতা নিয়ে দুশ্চিন্তা থাকে তা দূর করে দিল আয়োজক কমিটি। প্রতিযোগীদের স্বস্তি দিতেই যেন ঘরের মাঝেই বৃষ্টি হলো অলিম্পিকপল্লিতে। কাল চেক প্রজাতন্ত্রের সাইক্লিস্ট জেদেনেক ইস্তিবার ইনস্টাগ্রামে এক ভিডিও প্রকাশ করেছেন। সেখানেই দেখা গেল তাঁদের ভবনে ঝরছে প্রবল বৃষ্টি। বাইরে কিন্তু বৃষ্টির ছিটেফোঁটাও নেই! পানিতে থই থই অবস্থা নিয়ে মজাও করে নিলেন এই অলিম্পিয়ান, ‘ঘরে একটা নতুন শাওয়ার পেলাম!’ চেকদের হোটেলের পানির পাইপ ফেটে গিয়েই এ অবস্থা। চুরি, আগুনের পর এবার বৃষ্টি—না, ভালোই দেখাচ্ছে রিওর আয়োজকেরা। ফক্স স্পোর্টস।