না না র ঙে র বি শ্ব কা প
বাবা ডনোভানযুক্তরাষ্ট্র ফুটবলের নায়কই বলতে পারেন ল্যানডন ডনোভানকে। কিন্তু একটি ইংলিশ ট্যাবলয়েড যে হাঁড়ির খবর ফাঁস করে দিয়ে খলনায়কই বানাতে চাইছে তাঁকে! এসআই ডট কম নামের একটি ওয়েবসাইট ট্যাবলয়েডটির বরাত দিয়ে জানিয়েছে, এক ইংলিশ মহিলা নাকি তাঁর অনাগত সন্তানের পিতা হিসেবে দাবি করেছে ডনোভানকে! ডনোভানও নাকি পরোক্ষভাবে সেটা এসআই ডটকমের কাছে স্বীকার করে নিয়েছেন, ‘এ রকম দাবি যে উঠতে পারে, তা বিশ্বকাপের সময়ই খবর পেয়েছিলাম। এখন যদি আমার ওপর এর দায়িত্ব চাপে তবে তা নিতে রাজি আছি।’ এর আগে গত গ্রীষ্মে ডনোভান ও তাঁর অভিনেত্রী স্ত্রী বিয়ানকা কাজলিচের মধ্যে সমঝোতার ভিত্তিতে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তবে বিবাহবিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসেননি তাঁরা। ওয়েবসাইট।ধোঁয়ায় আবির্ভাবপরশু আর্জেন্টিনার ৩-১ গোলে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। খেলা শেষ, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অপেক্ষা, কিন্তু ম্যারাডোনা তো আর আসেন না! মিনিট বিশেকের মতো অপেক্ষা করে সবাই যখন ত্যক্ত-বিরক্ত, ঠিক তখনই দেখা গেল দুলকি চালে হেঁটে আসছেন ডিয়েগো ম্যারাডোনা। মুখে হাসি এবং সিগারেট! আয়েশ করে ধোঁয়া ছাড়ছেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা মাত্র সিগারেটটা ফেলে দিতে বলা হলো তাঁকে। আইনকানুন বলেও তো কথা আছে! বাধ্য হয়েই সিগারেটটা ফেলে দিলেন ম্যারাডোনা, তবে মুখের মুচকি হাসিটা কিন্তু লেগেই ছিল। আর ছিল যথারীতি সরস কথাবার্তা। রয়টার্স।