না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্ত্বনার বাণীফাইনালে খেলার স্বপ্নের পাততাড়ি গুটিয়েছে জার্মানরা। কিন্তু দেশটির পত্রিকাগুলো খুলে দিয়েছে নতুন স্বপ্নের অধ্যায়। স্পেনের কাছে হেরে যাওয়ার পর নিন্দা নয়, তুমুল প্রশংসাবাক্যই লেখা হয়েছে পত্রপত্রিকাগুলোয়। জনপ্রিয় পত্রিকা বিল্ড লিখেছে, ‘বিশ্বকাপের স্বপ্ন শেষ!...কিন্তু ছেলেরা, তোমাদের মাথা উঁচুই রেখো! কারণ চার বছর পর ব্রাজিল থেকে আমরাই ট্রফি নিয়ে আসব!’ দ্য ডি বেল্ট তাদের প্রথম পৃষ্ঠায় লিখেছে, ‘১৯৫৪, ১৯৭৪, ১৯৯০...২০১৪’ বার্লিনের জনপ্রিয় পত্রিকা বিজেড লিখেছে, ‘স্পেন ভীষণ শক্তিশালী, জোগির (জোয়াকিম লো) ছেলেরা একেবারেই ছেলেমানুষ।’ জোয়াকিম লোর উদ্দেশে তারা বলেছে, ‘এই তরুণ জার্মান দলটি আগামীর জন্য।’ ডি বেল্ট পত্রিকা লিখেছে, ‘০-১-এর পরাজয় ভীষণ হতাশার। পরশু স্প্যানিশরাই ভালো ছিল, এটা আমাদের বুঝতে হবে।’ এএফপি।ক্লান্ত না হলেজার্মানরা নিপাত চাইলে কী হবে, গুণিন পল তার কাজ করেই যাবে! রীতিমতো তারকাখ্যাতি জুটে যাওয়া এই অক্টোপাসের রক্ষণাবেক্ষণকারীরা বলেছিলেন, সেমিফাইনালে ভুল ভবিষ্যদ্বাণী করলে পলের আসর ভেঙে দেওয়া হবে। কিন্তু তা করতে হয়নি। জার্মানদের হূদয় ভেঙে দিয়ে এখন অনেকেরই হূদয়ে ঠাঁই করে নিয়েছে পল। আগামী শুক্রবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগেও তার কারিকুরি দেখা যাবে বলে আশাবাদি পলের আবাস সি লাইফ সেন্টারের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, এর পরও পল যদি ক্লান্ত না হয়, তাহলে হয়তো ফাইনালের ভবিষ্যদ্বাণীও করবে সে। তবে কোনোমতেই পলের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হবে না। এএফপি।