না না র ঙে র বি শ্ব কা প
ভিআইপি জটজার্মানি-স্পেন ম্যাচের আগে ভীষণ বিপদে পড়তে হয়েছিল নিউ ডারবান কিং শাকা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কর্মকর্তাদের। স্পেনের রাজা হুয়ান কার্লোস, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও অভিনেত্রী প্যারিস হিলটনের মতো অনেক ভিআইপি যাঁর যাঁর ব্যক্তিগত বিমানে উড়ে গিয়েছিলেন ম্যাচটি উপভোগ করতে। কিন্তু নতুন বিমানবন্দরে আর বিমান রাখার জায়গা ছিল না। তাই অব্যবহূত পুরোনো একটা বিমানবন্দরই খুলে দিতে হয়েছে। নতুন বিমানবন্দরে অতিথিকে নামিয়ে দিয়ে ৬০ কিলোমিটার দূরের সেই বিমানবন্দরে গিয়ে রাখতে হয়েছে ভিআইপিদের বিমানগুলো। রয়টার্স।পলের গঞ্জনাজার্মান দল তাদের ধারাবাহিকতা রাখতে না পারলে কী হবে, অক্টোপাস পল ঠিকই রেখেছে! কিন্তু জার্মানির মান কি তাতে থেকেছে? দেশটির পত্রপত্রিকায় যা লেখা হচ্ছে, তাতে করে তো মনে হচ্ছে, জার্মানরা ক্ষুব্ধকণ্ঠে বলছে—সব দোষ ওই ব্যাটা পলের! সেমিফাইনালের ম্যাচটির আগের দিন জার্মানির জাতীয় টিভি চ্যানেলে সরাসরি পলের ভবিষ্যদ্বাণী দেখানো হয়েছিল। সবাই আশায় ছিল, এবারও বুঝি জার্মানির পক্ষেই রায় দেবে এটি। কিন্তু না, তা হয়নি। মাঠেও পলের কথা ফলে গিয়েছে শেষতক। তাই কেউ কেউ বলছে, ‘ব্যাটাকে হাঙরের ট্যাংকিতে ফেলে দাও!’ কেউ বলছে, ‘পলকে ভেজে বারবিকিউ বানানো হোক।’ অনেক জার্মান সমর্থকের মুখেই এখন পলবিরোধী স্লোগান! এএফপি।‘কুৎসিত’ রুনিদল হেরে যাওয়ার পর দর্শকদের ওপর খেপে গিয়ে বলেছিলেন, ‘দর্শকদের দুয়োধ্বনি শুনতে ভালোই লাগে!’ পরে অবশ্য সেই ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু দর্শকেরা হয়তো সেই কথা জিইয়ে রেখেছে মনের গহিনে। নইলে ইংলিশ তারকা ওয়েইন রুনিকেই ‘বিশ্বের সবচেয়ে কুৎসিত ফুটবলারে’র মর্যাদায় আসীন করবে কেন তারা! বিউটিফুলপিপল ডট কম নামের একটি ওয়েবসাইট সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে কুৎসিত ফুটবলার নির্বাচনের জন্য ভোটের ব্যবস্থা করেছে। এতে অংশ নিয়েছিল প্রায় দুই লাখ ইন্টারনেট ব্যবহারকারী। জরিপে সবচেয়ে কুৎসিত ফুটবলার হিসেবে এসেছে রুনির নাম। সতীর্থ জন টেরিও অবশ্য রুনির দলেই আছেন। আর আকর্ষণীয়দের তালিকায় আছেন ফ্যাবিও ক্যানাভারো, ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া, থিয়েরি অঁরি এবং ল্যান্ডন ডনোভান। তবে ভোটাভুটি কিন্তু এখনো চলছে। এএফপি।