না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনে আবারওদরকার হলে আবারও নাকি অঘোষিত গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ! আর দেখেশুনে যা মনে হচ্ছে, বিশ্বকাপে সেরা গোলরক্ষকের লেভ ইয়েসিন পদক না পেলেও খুশি তিনি। কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল আটকে ঘানার স্বপ্ন ভেঙে দিয়েছিলেন সুয়ারেজ। তাই অনেকেই ব্যঙ্গ করে ওই পদকের প্রস্তাব তুলেছিল ফিফার কাছে। কিন্তু এত কিছুর পরও নির্বিকার সুয়ারেজ। কে কী বলছে, তাতে মাথা ঘামাচ্ছেন না মোটেও, ‘আন্তর্জাতিক গণমাধ্যমকে তো বলেছিই, এসব কথাবার্তা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিচ্ছি। ঘানার বিপক্ষে যা করেছিলাম, তা নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে তাতে মোটেও কান দিচ্ছি না। প্রয়োজনে আবারও এমনটা করব। যা করেছি তাতে আমি গর্বিত।’ ওয়েবসাইট।সাংবাদিকের বিচারঅবশেষে সানডে মিরর-এর সাংবাদিক সাইমন রাইটকে গুনতে হলো ১০০ ডলার আক্কেলসেলামি। ইংলিশ ড্রেসিংরুমে এক দর্শককে অবৈধভাবে ঢুকিয়ে দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। জরিমানা অবশ্য করা হয়েছে অন্য কারণে। হোটেলে ভুয়া পরিচয় দিয়ে প্রতিরক্ষা এবং অভিবাসন আইন ভঙ্গের জন্য এই শাস্তি। আদালত জানিয়েছেন, ইংলিশ দর্শক পাভলোস জোসেফকে প্রায় ৫৩ হাজার ডলার দিয়ে হাত করেছিলেন রাইট। ওই কাণ্ড ঘটানোর পর জোসেফের বিশেষ সাক্ষাৎকার নিয়ে চারপাশে সাড়া ফেলে দেওয়া ছিল উদ্দেশ্য। আর সে সময় একটি পাঁচতারা হোটেলে উঠেছিলেন আসল নাম গোপন করে। এই অপরাধে জোসেফকেও ১০০ ডলার জরিমানা করা হয়েছে। এএফপি।