না না র ঙে র বি শ্ব কা প
ইতালিও চ্যাম্পিয়ন!২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে? উত্তরটা অবশ্যই স্পেন, কিন্তু একজন আছেন যিনি স্প্যানিশদের একার ভাগে এই কৃতিত্ব যেতে দিতে চাইছেন না। ভদ্রলোক ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। তাঁর দাবি, এবারের বিশ্বকাপে ইতালিও একরকম চ্যাম্পিয়নই! না, প্রধানমন্ত্রীর মাথা বিগড়ে যায়নি। সজ্ঞানেই একটি পত্রিকাকে তিনি বলেছেন, ‘স্পেন বিশ্বকাপ জিতেছে। তবে তারা তো আমাদের মতোই ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ। কাজেই এটা বলাই যায়, আমরাও বিশ্বকাপ জিতেছি।’ বিশ্বকাপে ব্যর্থ ইতালি দলকে সান্ত্বনা দিতেই হয়তো কথাগুলো বলেছিলেন বারলুসকোনি। যদিও মিলানের ইউরোমেডিটারেনিও ফোরামের সদস্যরা তাঁর এমন কথাবার্তায় মুখ টিপে হাসছেন। ওয়েবসাইট।তৃতীয় সর্বোচ্চবিশ্বকাপে এবার নতুন রেকর্ড কম হয়নি। রেকর্ডের খাতা থেকে বাদ যায়নি দর্শকেরাও। এবার বিশ্বের বিভিন্ন দেশের ৩১ লাখ ৮০ হাজার দর্শক মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করেছে। ম্যাচপ্রতি গড়ে দর্শকসংখ্যা ছিল ৪৯ হাজার ৬৭০। ফিফা জানিয়েছে, সংখ্যাটা বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। প্রথম হিসেবে আছে যুক্তরাষ্ট্রে হওয়া ১৯৯৪-এর আসর। সেবার মোট দর্শকসংখ্যা ছিল ৩৫ লাখ ৯০ হাজার। আর ২০০৬ জার্মানি বিশ্বকাপে এই সংখ্যা ছিল ৩৩ লাখ ৬০ হাজার। ওয়েবসাইট।ভুভুজেলাই সেরাফুটবলে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সম্ভবত গোল। এরপর আসতে পারে ফাউল, হ্যান্ডবল, কার্ড, পেনাল্টির মতো অন্যান্য ফুটবলীয় শব্দ। ব্যাপারটা যখন বিশ্বকাপ ফুটবল-সংক্রান্ত তখন ‘বিশ্বকাপ’ শব্দটিও অগুনতিবার উচ্চারিত হওয়ার কথা। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সেটা হয়েছেও। তবে সবচেয়ে বেশিবার উচ্চারিত হওয়া শব্দের মধ্যে এগুলোর কোনোটিই নেই। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সবচেয়ে উচ্চারিত হওয়া শব্দটি খেলার বাইরের। হ্যাঁ ঠিকই ধরেছেন, শব্দটি ভুভুজেলা! এই শব্দটিই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা শব্দের মর্যাদা পেয়েছে। বিশ্বকাপের সময় পরিচালিত এক জরিপে ৬০টি দেশের ৩২০টি ভাষাভাষী মানুষের মধ্যে শতকরা ৭৫ ভাগ বলেছে, ভুভুজেলাই সেরা! এএফপি।