না না র ঙে র বি শ্ব কা প
কানাডায় উৎসবস্পেন থেকে কানাডার দূরত্ব প্রায় ৭ হাজার কিলোমিটার। কিন্তু ফাইনালের দিন দূরত্বের মাপকাঠিতে মাপা যায়নি টরন্টোর স্পেন-সমর্থকদের। স্পেনের জয়ের বাতাসে ভেসেছেন তাঁরাও। উৎসাহ-উদ্দীপনায় ছোট্ট একটা স্পেনই যেন পরিণত হয়েছিল সিবিসির হেড কোয়ার্টারের সামনে। সেদিন বড় রাস্তার মাঝখানে দৈত্যাকার পর্দা বসিয়ে তরুণেরা বসেছিলেন কাজ-কর্ম তুলে রেখে। গোলহীন ৯০ মিনিটেও ধৈর্যের বাঁধ তাদের শক্তই ছিল। হল্যান্ডের রক্ষণভাগ ভেঙে স্পেন বল নিয়ে ঢুকলেই উত্তেজনায় ফেটে পড়ছিলেন একেকজন। পরক্ষণেই ইস, ইস! কিন্তু ১১৬ মিনিটেই লা রোজাদের গোলে আনন্দে ভেসেছেন তাঁরা। ওয়েবসাইট।আবর্জনার বৃষ্টিআইফেল টাওয়ারের ঠিক বিপরীতে ট্রোকাডেরো এলাকা। বিশ্বকাপ ফাইনালের রাতে তুলকালাম কাণ্ড বেধে গিয়েছিল সেখানকার এক ফ্যান ক্লাবে। হাজারের ওপর দর্শক দৈত্যাকার পর্দার সামনে বসেছিলেন হল্যান্ড-স্পেনের ম্যাচ দেখতে। খেলা শেষে কারা যেন পার্কের বাইরে থেকে দর্শকদের উদ্দেশে বোতল, ক্যান আর স্মোক বোম ছুড়ে মারতে শুরু করে। প্রায় ১৫ মিনিট ধরে চলে এই অনাকাঙ্ক্ষিত ছোড়াছুড়ি। এতে আহত হয়েছেন ১২ জন। তবে কারও চোটই ততটা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে কেউ গ্রেপ্তারও হয়নি। এএফপি।তাঁরাও ছিলেনরাজপরিবার, সরকারপ্রধান আর হলিউড তারকাদের ভিড়ে বলিউডের তারকারাও কিন্তু উপভোগ করেছেন বিশ্বকাপ। তবে অন্যদের মতো তাঁদের চেহারাগুলো ছোঁক ছোঁক করে খুঁজে বেড়ায়নি ক্যামেরা। বিশ্বকাপে এত আলো, তাঁদের দিকে ক্যামেরা তাক করার সময় কোথায়! তবে ক্যামেরায় ধরা না পড়লেও স্পেন-হল্যান্ড ফাইনালের গ্যালারিতে অনিল কাপুর, সঞ্জয় দত্ত, শাহরুখ খান ও ইমরান খানের মতো তারকারাও কিন্তু ছিলেন। শত ব্যস্ততার মধ্যেও তাঁরা জোহানেসবার্গে উড়ে গিয়েছিলেন বিশ্বকাপের শেষ লড়াই উপভোগ করতে। সঞ্জয় দত্ত তো তাঁর অসুস্থ স্ত্রীকে রেখেই পাড়ি জমিয়েছিলেন সেখানে! ফুটবলের পাঁড় ভক্ত আরেক তারকা সালমান খানের অবশ্য আফসোস থেকেই গেল, শুটিংয়ের কারণে বিশ্বকাপে যাওয়ার সময় হয়ে ওঠেনি তাঁর। ওয়েবসাইট।আটে আটআটপেয়ে অক্টোপাস পল ফুটবলের ফল আগাম বলে দিয়ে আটে আট! ঘাট মানল হঠাৎ করে মাথা চাড়া দেওয়া আর সব নব্যজ্যোতিষী। গুনিন পল গত শুক্রবার বলেছিল ভিভা এসপানা, এবার স্প্যানিশরাই জয়ধ্বনি দিচ্ছে তার নামে, ভামোস পল! স্পেনের জন্য এবারই প্রথম বিশ্বকাপ জয়, আর পলের জন্য প্রথম জার্মানি বাদে আর কোনো দলের ভবিষ্যদ্বাণী করা। এবং তাতে সফল হওয়া। এবারের বিশ্বকাপে জনপ্রিয়তার তুঙ্গে উঠে গেছে জার্মানির এই জলবাসী। জনপ্রিয়তা কখনো কখনো সর্বনাশের কারণও হয়। পলের বেলায়ও তেমনটি হয়েছে, মৃত্যু হুমকি আসছে তার নামে! গুনিন পল হয়তো মৃত্যুহুমকি কী, তা জানে না। হয়তো জানে না দুনিয়াজুড়ে তাকে নিয়ে কী মাতামাতিই না হচ্ছে! এএফপি।