না না র ঙে র বি শ্ব কা প
দেখা যেত না যুবিকে!ক্যারিয়ারের সবচেয়ে বড় ফাঁড়াটাই সম্ভবত কাটিয়ে এসেছেন যুবরাজ সিং। গত বছর বাদ পড়েছিলেন টেস্ট-ওয়ানডে থেকে। ভারতীয় দলের এখন যে সুসময়, তাতে একবার একাদশে জায়গা হারালে সেটি পুনরুদ্ধার করা কঠিন। ‘যুবি’ পেরেছেন। এই বাঁহাতি জানালেন, গত বছর এতটাই হতাশায় নুয়ে পড়েছিলেন, একসময় অবসরের ভাবনাও উঁকি দিয়েছিল তাঁর মনে, ‘গত ১০ বছরের মধ্যে গত বছরটাই আমার সম্ভবত সবচেয়ে কঠিন গেছে। একসময় তো নিজেকে প্রশ্নও করেছি, আমি কি খেলে যাব? অবসর নেব কি না, এটা নিয়ে আমি আসলেই গুরুত্বের সঙ্গে ভাবছিলাম।’ এই নেতিবাচক ভাবনা অবশ্য দ্রুতই ঝেড়ে ফেলেছিলেন। যুবরাজ প্রস্তুত এই বিশ্বকাপে ঝড় তুলতে। ওয়েবসাইট।লির আশায় বসতমাস দুয়েক আগেও তিনি সেভাবে ছিলেন না দৃশ্যপটে। সেই ব্রেট লিকে আগামী বিশ্বকাপের বড় অস্ত্র হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। ১৫ মাস পর ওয়ানডে দলে ফিরে গত মাসে মেলবোর্নে দারুণ বোলিং করেছেন। সেটাই বিশ্বকাপের ১৫ জনের দলে জায়গা করে দিয়েছে এই ইনজুরি-জর্জর ফাস্ট বোলারকে। দলের নির্বাচক গ্রেগ চ্যাপেলের ধারণা, বিশ্বকাপেও লি ভালো করবেন, ‘ও নিজের বোলিংয়ে অনেক পরিবর্তন এনেছে গত কয়েক বছরে। অনেক বেশি বৈচিত্র্য আছে। আগের যেকোনো পর্যায়ের চেয়ে এখন সে অনেক পরিপূর্ণ ফাস্ট বোলার। আগের মতো গতি নিয়েই সে বোলিং করে। কিন্তু বলের ওপর নিয়ন্ত্রণ আর বৈচিত্র্য আগের চেয়ে অনেক বেশি।’ বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহও একমত, ‘লিকে আমি মূল অস্ত্রই বলব। সবচেয়ে বড় কথা হলো, ও ভারত সফর উপভোগ করে।’ ওয়েবসাইট।হেইডেন-তত্ত্বগত বিশ্বকাপে সর্বোচ্চ রান ছিল তাঁর। ৭৩.২২ গড়ে ৬৫৯ রান করেছিলেন। ছিল একটি সেঞ্চুরি, তিনটি ফিফটিও। ম্যাথু হেইডেনের পরামর্শের আলাদা গুরুত্ব আছে। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলছেন, এবার বিশ্বকাপে ম্যাচের বড় প্রভাবক হয়ে দাঁড়াবে প্রথম ১৫ ওভার। ওপেনিংয়ে বিস্ফোরক একটা জুটির পক্ষে তিনি, ‘আমি আর গিলি (গিলক্রিস্ট) মিলে দারুণ একটা জুটি গড়েছিলাম। ওপেনিংয়ে এখনো কিন্তু পাওয়ার হিটিংয়ের সেই মূলনীতিটা আছেই। ভারতের গৌতম গম্ভীর আর বীরেন্দর শেবাগ সেটা ভালো করছে। ওরা এখন এই জায়গার সেরা। সবচেয়ে শক্তিশালী জুটি। কিন্তু আমি শেন ওয়াটসনের কথাও বলব। এবার সেও বিশ্বকাপে বড় ভূমিকা রাখতে পারে।’ ওয়েবসাইট।