না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে তার মা?কে আমার বাবা—ঢালিউডের অধিকাংশ সিনেমার অতি পরিচিত একটি সংলাপ। কিন্তু এবার তার উল্টোটাই শোনা যাচ্ছে, কে তার মা? এখানে ‘তার’ বলতে পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সদ্য জন্ম নেওয়া পুত্রসন্তানকেই বোঝানো হয়েছে। গত ১৭ জুন পৃথিবীতে আসা এই সন্তানের খবর রোনালদো জানিয়েছেন গত পরশু। তবে এটা বলেননি, কে তার মা। তবে বাতাসে রটেছে, রোনালদোর সন্তানের মা কোনো এক মার্কিন। গেল গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে কাটানো ছুটির দিনগুলো তাহলে বিফলে গেল না রোনালদোর! পর্তুগাল অধিনায়কের ছোট বোন কাতিয়া আভেইরো জানিয়েছেন, ‘সে তো অবশ্যই (রোনালদো) খুব খুশি, আর একটা বাচ্চা পেলে কে না খুশি হয়!’ কাতিয়া আরও জানিয়েছেন, বাচ্চার চোখ ঘন কালো আর চুল ঠিক তার বাবার মতোই। ওয়েবসাইট।জ্যোতিষ অজগর!জার্মানির গুনিন অক্টোপাস পল ও আর্জেন্টিনার ভবিষ্যদ্রষ্টা ডলফিন সেকোর পর আরেক জ্যোতিষীর খোঁজ পাওয়া গেছে এবার। এই জ্যোতিষী দক্ষিণ আফ্রিকার একটি অজগর সাপ! নয় ফুট লম্বা এই বার্মিজ অজগরটি নাকি দেবতার সঙ্গে কথা বলে বিশ্বকাপে কোনো দলের হার-জিত নির্ধারণ করত! অজগরটি দেখিয়ে ফায়দা লুটছিল কয়েকজন প্রতারক। তবে সোসাইটি ফর প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেল নামের একটি প্রতিষ্ঠান জানিয়েছে, সাপটিকে অসাধু লোকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এত দিন সাপটির বারোটা বাজিয়ে ছেড়েছে প্রতারকেরা। ফলে নিউমোনিয়া, মুখে পচন ও পানিশূন্যতায় ভুগছে অজগরটি। তবে চিকিৎসার পর সেরে উঠছে সাপটি। এএফপি।