না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড ‘বিরক্তিকর’!এদ্দিন বাদে কী মনে করে যেন ইংলিশদের ‘বিরক্তিকর’ বলে মনে করছেন মেসুত ওজিল! এই কথাটি আবার বলেছেন একটি ব্রিটিশ পত্রিকাকে ডেইলি মেইলকে। শেষ ষোলোতে ইংলিশদের বিপক্ষে ৪-১-এর বড় ব্যবধানে জয়ের পরও এত ক্ষোভ কেন তাঁর? জার্মানির এই মিডফিল্ডার বলেছেন, ‘বিশ্বকাপের মতো আসরে বিরক্তিকর খেলা দেখলে কেমন লাগবে, নিশ্চয়ই সেখানে থাকতে চাইবেন না আর। যেমন ইংলিশরা খেলল সেদিন। এটাও ঠিক, তারা সেদিন একটি গোল থেকে বঞ্চিত হয়েছে। তবে রেফারি যদি কিছু না দেখে, তাহলে তো সে গোল দিতে পারে না। ওই গোলটি পেলে হয়তো অনেক কিছুই হতে পারত, কিন্তু দল হিসেবে আমরাই ভালো ছিলাম সেদিন।’ ওয়েবসাইট।ধামাচাপাকে তার মা—এই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই সবকিছু ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো! পর্তুগালের এই অধিনায়ক গত ১৭ জুন জন্ম নেওয়া তাঁর পুত্রসন্তানের খবর জানিয়েছিলেন কদিন আগে। তবে এটা বলেননি, কে এই সন্তানের মা। দ্য সান একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রায় ১ কোটি পাউন্ডের বিনিময়ে রোনালদো তাঁর সন্তানের মায়ের মুখ বন্ধ করেছেন। রোনালদো এই টাকা দেবেন যাতে তাঁর সন্তানের মা পরবর্তী সময়ে কোনো রকমের দাবি না তোলেন এবং বিষয়টি পুরোপুরি চেপে যান। অনেকেই ধারণা করছেন, রোনালদোর সন্তানের জন্ম হয়েছে যুক্তরাষ্ট্রের কোনো এক ‘পার্টি গার্ল’-এর গর্ভে। রোনালদোর শিশুপুত্র এখন পর্তুগালে তাঁর পরিবারের কাছেই আছে। ওয়েবসাইট।