না না র ঙে র বি শ্ব কা প
পতাকার দেশহল্যান্ড এখন কমলা রঙের দেশ। কোথায় নেই কমলার ছোঁয়া—ঘরে, বাইরে, মুখে, গাড়িতে, কন্ট্যাক্ট লেন্সে! আছে পোষা প্রাণীর গায়ে, পেস্ট্রিতে, টিস্যু পেপারে এমনকি অন্তর্বাসেও। আর আছে পতাকায়। বিভিন্ন আকৃতির পতাকা, সবগুলোই নতুন রঙের। লাল-সাদা-নীলের বদলে কমলা রঙের পতাকা বানিয়ে কুলিয়ে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। সেই পতাকাগুলোয় জুড়ে দেওয়া হচ্ছে জাতীয় দলের প্রতীক সিংহ। কোনো কোনো পতাকায় লেখা ‘হল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ২০১০’। কোনোটায় লেখা হল্যান্ডের ফুটবলার, কোচ ও ডাচরা যেসব মাঠে খেলেছে—সেগুলোর নাম। অন্য সময় পতাকা ব্যবসায়ীরা যখন দিনে গোটা পঞ্চাশেক পতাকার বায়না পেতেন। এখন পাচ্ছেন হাজারে হাজারে। ডাচ খুচরা ব্যবসায়ী ফেডারেশন অনুমান করছে, বিশ্বকাপ উপলক্ষে এবার তাঁরা অতিরিক্ত ২০ কোটি ইউরো আয় করবেন। এএফপি।ছোট ক্রিস্টিয়ানোছেলের মায়ের পরিচয় গোপন রাখলেও ক্রিস্টিয়ানো রোনালদোর শিশুপুত্রের নাম জানা গেছে এবার। ছেলের নাম নিজের নামেই রেখেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। রোনালদোর বোন কাইতা জানিয়েছেন, ‘পিচ্চি খুব ভালো আছে। ক্রিস্টিয়ানো বাইরে থাকলে আমরা ওর দেখাশোনা করি। ক্রিস্টিয়ানো বলে, ওর ছেলে ওরই মতো। তাই ও এই নামটিই রেখেছে। আমরাও পছন্দ করেছি। পিচ্চিটি সত্যিই ওর বাবা আর আমার মতো। চোখও একই রকম। আমরা ওর মাকে চিনি না, কখনো দেখিওনি...অনেকে এতে খুব অবাক হচ্ছেন। কিন্তু ক্রিস্টিয়ানো যা করেছে, তাতে আমরা খুশি।’ ২৫ বছর বয়সী রোনালদো তাঁর শিশুপুত্রের মায়ের পরিচয় গোপন রেখেছেন। তবে রাশিয়ান মডেল ইরিনা শেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এখন। ওয়েবসাইট।