না না র ঙে র বি শ্ব কা প
চুরিবিপদ যখন আসে, সব দিক দিয়েই আসে—ইংল্যান্ড দলের জন্য এই প্রবাদটি খুব ভালো যায়। একে তো জার্মানদের কাছে ধরাশায়ী, তার ওপর চুরি! দক্ষিণ আফ্রিকার উত্তরের শহর ফোকেংয়ের রয়্যাল ম্যারাঞ্জ হোটেলে উঠেছিল ইংলিশদের দলটি। সেখান থেকেই গত সোমবার গায়েব হয়ে গিয়েছিল তাঁদের জার্সি, ৪৮৫ পাউন্ড এবং ফিফার দেওয়া আস্ত একটি সোনার মেডেল! পুলিশ খবর পেয়েই প্রথমে হোটেলে তল্লাশি চালায়। রহস্যের সমাধানও মেলে সঙ্গে সঙ্গে। কাজটা ওই হোটেলেরই চার পুরুষ আর এক মহিলা কর্মচারীর। গ্রেপ্তারের পর আদালত প্রত্যেককে তিন বছরের জেল অথবা ৮০০ ডলার জরিমানার শাস্তি দিয়েছেন। তবে ইংল্যান্ডের কোন কোন ফুটবলারের জিনিসপত্র খোয়া গিয়েছিল, পুলিশ তা জানায়নি। এএফপি।রেকর্ডএবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পারফরম্যান্স যে খারাপ ছিল না, সেটা মাঠেই দেখেছেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে নিয়েলসেন নামের একটি প্রতিষ্ঠানের চালানো জরিপেও। জরিপটি বলছে, গত শনিবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-ঘানার ম্যাচ দেখতে ১৯ মিলিয়নেরও বেশি মার্কিন চোখ রেখেছিল টিভি পর্দায়! গত কয়েক বছরের মধ্যে ফুটবল খেলা দেখার জন্য টেলিভিশনের সামনে বসা দর্শকদের এটাই সর্বোচ্চ সংখ্যা যুক্তরাষ্ট্রে। ১৯৯৪-এ ইতালি-ব্রাজিলের মধ্যে ফাইনাল ম্যাচ উপভোগ করেছিল ১৮ দশমিক ১ মিলিয়ন দর্শক। ১৯৯৯-এর মহিলা ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-চীনের ম্যাচ দেখতে টিভিতে চোখ রেখেছিল ১৮ মিলিয়ন মার্কিন। আর এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখেছে ১৭ দশমিক ১ মিলিয়ন টিভি দর্শক। যুক্তরাষ্ট্রে কোনো ম্যাচের সর্বোচ্চ টিভি দর্শকসংখ্যা ১০৬ দশমিক ৫ মিলিয়ন। তবে সেটা এই ফুটবল খেলার নয়, ‘আমেরিকান ফুটবল’-এর। এএফপি। মাথা ফাটাফাটি!ভুভুজেলার জন্মই হয়েছে যেন মানুষের হাড় জ্বালানোর জন্য! বিশ্বকাপের মাঠে তো জ্বালিয়ে ছাড়ছেই, এবার আফ্রিকা মহাদেশ ছাড়িয়ে সেটার যন্ত্রণা ভোগ করছে ইউরোপের মানুষও। চার-পাঁচ দিন আগে তেমনই এক ঘটনা ঘটে গেছে জার্মানির বাভারিয়া অঞ্চলের উইডেন শহরে। হল্যান্ড-ক্যামেরুনের ম্যাচ দেখতে দেখতে মনের সুখে সেদিন ভুভুজেলা বাজাচ্ছিলেন এক জার্মান। ঠিক সে সময় পাশের রাস্তা দিয়ে মাতাল হয়ে চলছিলেন মার্কিন সেনাবাহিনীর এক সদস্য। ভুভুজেলার প্যাঁ পোঁ কানে যেতেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। হুমকি-ধমকি দিতে দিতে একসময় তুমুল তর্ক লেগে যায় দুজনের মধ্যে। এর মধ্যে সেই মার্কিন আচমকা একটি কুঠার দিয়ে আঘাত করে বসেন ভুভুজেলা বাজানো লোকটির মাথায়! শেষে জার্মান পুলিশ গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র মিলিটারি পুলিশের হাতে তুলে দিয়েছে তাঁকে। ওয়েবসাইট।