না না র ঙে র বি শ্ব কা প
স্ত্রীর সমর্থনএক ইংলিশ মহিলা তাঁর অনাগত সন্তানের বাবা হিসেবে দাবি করেছেন ল্যান্ডন ডনোভানকে। ডনোভান সেটা মেনে নেওয়ার পর পেলেন স্ত্রী বিয়ানকার সমর্থনও। যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিন বলেছে, ঘটনাটি শুনে বিয়ানকা নাকি মোটেও রাগ করেননি। আরেকটি সূত্র বলেছে, ঘটনাটির পর ডনোভানকে এক ধরনের সমর্থনই দিয়েছেন বিয়ানকা। সমঝোতার ভিত্তিতে আলাদা থাকলেও এখনো কাগজে-কলমে বিচ্ছেদ হয়নি ডনোভান-বিয়ানকার। তাঁদের সম্পর্ক যে ভালো আছে, তা বোঝা গিয়েছে এবারের বিশ্বকাপেও। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলটি করে টিভি ক্যামেরার সামনে গিয়ে চেঁচিয়েছিলেন ডনোভান, ‘হাই, বিয়ানকা’ বলে! ওয়েবসাইট।বাঘের ঘরে...বাইরে চোর-ডাকু শায়েস্তা করে বেড়ান। তাঁর ভয়ে থরহরিকম্প তাবৎ দুষ্টুলোক। অথচ সেই মানুষটির ঘরেই কিনা পদধূলি ফেলল চোর! বাঘের ঘরে ঘোগের বাসা—প্রবাদটি যেন দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ চলাকালে অপরাধ দমনে নিয়োজিত অন্যতম চরিত্র ফিকিলে এমবালুলার জন্যই বলা হয়েছিল। গত মঙ্গলবার প্রচারমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পুলিশ উপমন্ত্রী এমবালুলার প্রিটোরিয়ার সরকারি বাসভবনে চোর ঢুকেছিল। একটি এলসিডি টিভিসহ একাধিক দামি জিনিসপত্র হাতিয়ে নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, তাঁর জানাশোনা কেউই জড়িত এর সঙ্গে। এমবালুলার মুখপাত্র ঘটনাটির সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। স্থানীয় পুলিশের হাতে তদন্তের ভার তুলে দিয়েছেন তাঁরা। এএফপি।