না না র ঙে র বি শ্ব কা প
ফের দিগম্বর!ডিয়েগো ম্যারাডোনা তো সেই কবেই ঘোষণা দিয়ে বসে আছেন—আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলে বুয়েনস এইরেসের রাস্তায় দিগম্বর হয়ে ছুটবেন! এবার আরেক ফুটবল অনুরাগীও তেমনটাই ঘোষণা দিলেন! তিনি আর্জেন্টিনার অবসরবাতিকগ্রস্ত ফুটবলার হুয়ান রোমান রিকেলমের স্ত্রী লারিসা রিকেলমে। না, আর্জেন্টিনা জিতলে দিগম্বর হয়ে দৌড় লাগাবেন না এই ভদ্রমহিলা। প্যারাগুয়ে চ্যাম্পিয়ন হলেই কাজটি করবেন ২৪ বছর বয়সী এই অন্তর্বাসের মডেল। প্যারাগুয়ে কেন? কারণ প্যারাগুয়ে যে তাঁর জন্মভূমি। গত মঙ্গলবার জাপানের বিপক্ষে প্যারাগুয়ে জিতে যাওয়ার পরই নিজের ইচ্ছের কথাটি জানিয়েছেন লারিসা, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হলে প্যারাগুয়ের রঙে নিজেকে রাঙিয়ে দিগম্বর হয়ে রাস্তায় দৌড় লাগাব!’ এখন দেখা যাক, কে দিগম্বর হন, ম্যারাডোনা নাকি লারিসা! ওয়েবসাইট।উদারতাবিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় এখন শুধু একটা ফুটবল আসরই নয়, উৎসবেরও উপলক্ষ। অন্তত দেশটির অফিস-আদালত আর ব্যবসাপ্রতিষ্ঠানের নিত্যদিনের হালচালে তেমনই ইঙ্গিত। প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা বেশ উদার হয়ে গেছেন, কর্মচারীরাও কাজে আসছেন হেলেদুলে। অফিসের সময় আরামসে উপভোগ করছেন ফুটবল ম্যাচ। কেউ কেউ হয়তো ফাঁকি দিচ্ছেন বসদের। বসরা অনেক সময় সেসব দেখেও না দেখার ভান করছেন। অনেক অফিসেই বসানো হয়েছে বড় পর্দার টিভি। নিজেদের দল বিদায় নিলেও উৎসাহে ভাটা পড়েনি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের। প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হলেও কর্তারা এই সময়টায় কর্তৃত্ব ফলানোর দড়িটা একটু ঢিল করে দিয়েছেন। একটা মাত্র মাসই তো! ওয়েবসাইট।