না না র ঙে র বি শ্ব কা প
ফুটবলপ্রীতি!ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ‘অতি’ নারীপ্রীতির কথা কে না জানে! একাধিক নারী কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়ে আছে তাঁর। গত মঙ্গলবার ব্রাজিল প্রধানমন্ত্রী লুইজ ইনাসিও লুলা ডা সিলভার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেছিলেন তিনি। বার্লুসকোনি সেখানে নতুন আরেক তথ্য জানিয়ে দিলেন লুলাকে, শুধু নারীই নয়, ফুটবলেও নাকি প্রীতি আছে তাঁর! ব্রাজিলের সাও পাওলোতে এই দুই নেতার রুদ্ধদ্বার বৈঠকেও ফুটবলের কথা উঠে এসেছিল সংগত কারণেই। অসময়ে ইতালির বিদায়ে সমবেদনা জানাতে ভোলেননি লুলা। তবে নারীপ্রীতি নিয়ে কথা উঠতেই ব্রাজিলিয়ান এই নেতা জিভ কেটে বললেন, ‘না, না, ভাই, আমি তো ৩৫ বছর ধরে বিবাহিত!’ এএফপি।তাঁদেরও লাল কার্ড!এত দিন দোর্দণ্ড প্রতাপে মাঠ শাসন করেছেন তাঁরা। হলুদ কার্ড-লাল কার্ড দেখিয়ে ঘাম ছুটিয়েছেন ফুটবলারদের। তবে এবার যে তাঁদের অনেকেই দেখলেন লাল কার্ড! হ্যাঁ, এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র রেফারিদের কথাই হচ্ছে। ফিফা বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো পরিচালনার জন্য বিবেচনা করেনি উরুগুয়ের জর্জ লারিওনদা, তাঁর দুই সহকারী মাউরিসিও এসপিনোসা ও পাবলো ফানদিনোকে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলটি নাকচ করেছিলেন তাঁরা। আর ইতালির রবার্তো রসেত্তি ও তাঁর সহকারীরা ফিফার ছাঁটাইয়ের তালিকায় ঢুকেছেন কার্লোস তেভেজের অফসাইড গোল বাতিল না করাতে। ফরাসি রেফারি স্টেফানে ল্যানয়ের অপরাধ, লুইস ফ্যাবিয়ানোর হ্যান্ডবল ধরতে না পারা। মালির কোমান কউলিব্যালি বাদ পড়েছেন স্লোভানিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মরিস এডুর গোল বাতিল করায়। এএফপি, ওয়েবসাইট।মাঠে মার্কেলফুটবলের ভরা মৌসুমে বিশ্বের বড় বড় নেতারাও আর ঘরে বসে থাকতে চাইছেন না। এবার জার্মানি চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও ঠিক করেছেন, স্টেডিয়ামে বসেই জার্মানি-আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের লড়াইটা দেখবেন। গত বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত তাঁর সফরের ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে তিনি সেখানে অবশ্যই যাচ্ছেন—এটা নিশ্চিত।’ কদিন আগে এক সাক্ষাৎকারে মার্কেল বলেছিলেন, ফুটবলের পাঁড় ভক্ত তিনি, অন্তত তাঁর বিজ্ঞানী স্বামী জোয়াকিম সাউয়ের চেয়ে তো বটেই। তার প্রমাণও অবশ্য পাওয়া গেছে কদিন আগে জি-২০ সম্মেলনের সময়ই। এর আগে গত ইউরো ২০০৮-এ জার্মানি-স্পেনের ফাইনাল ম্যাচটিও মাঠে বসেই দেখেছিলেন মার্কেল। সেবার মুখ ভার করেই ফিরে আসতে হয়েছিল তাঁকে। দেখা যাক, এবার কী হয়। এএফপি।