না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানোলোর বিদায়বিশ্বকাপের আটটি আসরের অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর ঝুলি, কোন সে জন বলুন তো? ম্যানুয়েল ক্যাসেরেস নামটি পরিচিত না ঠেকলেও, মানোলো এল ডেল বোম্বো নামটি শুনে থাকবেন হয়তো। হ্যাঁ, স্পেনের গোঁড়া সমর্থক ৬১ বছর বয়সী এই মানুষটি স্পেনের খেলা হলেই ছুটে যান আত্মার টানে। গ্যালারিতে বেঢপ কালো টুপি, লাল-কমলা রঙের জবরজং পোশাক এবং গলায় ঝোলানো বোম্বো (ঢোল)—এই হলেন মানোলো। এবারও বিশ্বকাপে এসেছিলেন প্রিয় দলের পাশে থাকতে। কিন্তু বাগড়া বাধাল বিচ্ছিরি ফ্লু। তাই প্যারাগুয়ের সঙ্গে স্পেনের কোয়ার্টার ফাইনাল না দেখেই দেশে ফিরতে হলো বেচারাকে। তবে যাওয়ার আগে বলে গেছেন, ‘স্পেন ফাইনালে উঠলে অবশ্যই ফিরে আসব, জান বাজি রেখে হলেও!’ ওয়েবসাইট।পর্যটনের প্রতীকদক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আসর বসার পর অনেক কিছুই পাল্টে গেছে। পাল্টে গেছে দেশটির প্রতি অনেকের ভ্রান্ত ধারণাও। নতুন রূপেই যেন নিজেকে মেলে ধরল রংধনুর দেশটি। দক্ষিণ আফ্রিকার ট্রেন্ড বিশেষজ্ঞ ডিওন শ্যাঙের বিশ্বাস, দেশটির পর্যটনের প্রতীক কাঠের জিরাফের জায়গাটি ভুভুজেলা দখল করতে যাচ্ছে! এ ছাড়া বাফানা বাফানাদের উজ্জ্বল হলুদ রঙের জার্সি এবং বিভিন্ন জায়গায় উজ্জ্বল সব রঙের ব্যবহারেও নতুন এক পরিচয়ে পরিচিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। স্থানীয় এক ডিজাইনার বলছেন, ‘মানুষ যখন দক্ষিণ আফ্রিকার কথা ভাববে, তখন এই উজ্জ্বল রং এবং উৎসব আয়োজনের কথা মনে রাখবে। ভবিষ্যতে এটাই বড় আকর্ষণের বিষয় হবে।’ ওয়েবসাইট।চোর পালালে...চোর যখন সবকিছু নিয়ে হাওয়া, ঠিক তখনই ঘুম ভাঙল কর্তার! এক ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের কথাবার্তা শুনলে এমনটাই মনে হবে আপনার। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ইংল্যান্ডের ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে বেশ কিছুদিন হলো। এত দিন পর কনজারভেটিভ দলের ডেভিড আমেস বলছেন, এই বিদায় বড়ই বেদনার! এর একটা বিহিত হওয়া জরুরি। জরুরি সবকিছু খতিয়ে দেখা—কেন এমনটা হলো। এমনকি পার্লামেন্টেও বিষয়টি তুলেছেন তিনি। তবে হালে পানি পাননি। আমেসের কথায় কেউই তেমন গা করেননি। কারণ, গত মঙ্গলবার খোদ ফিফা প্রেসিডেন্ট ফরাসি রাজনীতিকদের সাবধান করে দিয়েছেন, ফুটবলের ব্যাপারে নাক গলালে ফ্রান্সকেই সোজা বাতিলের খাতায় ফেলে দেবেন! ওয়েবসাইট।