না না র ঙে র বি শ্ব কা প
কাস্ত্রোর আশঙ্কাযারে দেখতে নারি তার চলন তো বাঁকা মনে হবেই। কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর খ্যাতি আছে পশ্চিমা ও সাম্রাজ্যবাদবিরোধী হিসেবে। ফুটবল মাঠেও তাই পশ্চিমাদের চক্রান্তের গন্ধ পাচ্ছেন তিনি! তাঁর বিশ্বাস, বিশ্বকাপে দক্ষিণ আমেরিকানরাই রেফারিদের কোপানলে পড়েছে। গতকালের উরুগুয়ের ম্যাচটি নিয়েও আশঙ্কা ছিল তাঁর। দক্ষিণ আমেরিকার এই দেশটিকে নাকি শুধু হল্যান্ডের বিপক্ষেই লড়াই করতে হবে না, লড়াই করতে হবে রেফারিদের বিপক্ষেও। ব্রাজিল-হল্যান্ড ম্যাচ সম্পর্কে তাঁর বক্তব্য, ‘ম্যাচটিতে দেখা গেছে অধিকাংশ নেতিবাচক সিদ্ধান্তই গেছে দক্ষিণ আমেরিকানদের দিকে! শেষতক ইউরোপিয়ানদের আধিপত্যে এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিবর্ণ একটি আয়োজন হতে যাচ্ছে।’ ওয়েবসাইট। পলের ফাইনাল!জার্মানির গুনিন অক্টোপাস পল কি জানে, মনুষ্য সমাজে তাকে নিয়ে এত হইচই? অনেকেই তার ভবিষ্যদ্বাণীর অপেক্ষায় থাকে? অনেকেই অবশ্য একে স্রেফ হাস্যকর কাণ্ডকারখানা হিসেবেও দেখছে। তবে যে যা-ই বলুক, পল তার কাজ করেই যাচ্ছে। এ পর্যন্ত পাঁচবার ঠিক ঠিক অনুমান করেছে জার্মানির ম্যাচের ফল। পলের অনুমানে আজকের ম্যাচের জয়ী দল স্পেন! জোয়াকিম লোর দলের হতাশ হওয়ারও অবশ্য কিছু নেই। কারণ, গত ইউরোতে পাঁচটি ম্যাচের মধ্যে চারবার ঠিক ঠিক অনুমান করলেও ফাইনালের দিন ভুল করে বসেছিল সে। পলের অনুমান ছিল জার্মানি, কিন্তু জিতেছিল স্পেন। তাই গণনায় বিশ্বাসী জার্মান সমর্থকেরা এবার পলের আরেকটি ভুলের জন্য প্রার্থনা করতে পারে! পলের রক্ষণাবেক্ষণকারীরাও ঘোষণা দিয়েছেন, এবার ভুল করলেই পলের ভবিষ্যদ্বাণীর আসর ভাঙবেন তাঁরা। এএফপি।