না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুভুজেলা নিষিদ্ধপাগলা ষাঁড়ের সামনে ছোটার ভয়ংকর অভিজ্ঞতা যাদের কাছে বছরের একটা উৎসব, স্পেনের সেই পামপ্লোনা শহরবাসী নাকি ভুভুজেলার জ্বালা সইতে পারবে না! গত সোমবার শহরটির মেয়র বার্ষিক উৎসব স্যান ফারমিন উপলক্ষে ভুভুজেলা বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন। স্পেন দল সেমিফাইনালে পা রাখার সঙ্গে সঙ্গে স্প্যানিয়ার্ডদের মধ্যেও ভুভুজেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সরাসরি ও টিভিতে দক্ষিণ আফ্রিকার এই বাঁশিটির কানফাটানো শব্দে অনেকের কানই ঝালাপালা। তাই মেয়র আর চাইছেন না তাঁদের ঐতিহ্যবাহী উৎসবেও তা বিরক্তির উদ্রেক করুক। এএফপি।রুনি পারবেন২০১০ বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারলেন না ইংলিশ তারকা ওয়েইন রুনি। কিন্তু ২০১৪ বিশ্বকাপে নাকি ঠিকই রুনি-জাদুতে মুগ্ধ হবে বিশ্ব, এই বিশ্বাস স্যার অ্যালেক্স ফার্গুসনের। ইংল্যান্ডের পারফরম্যান্সে অবাক না হলেও রুনির ওপর যথেষ্ট আস্থা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের, ‘আমার মতে, অতিরিক্ত প্রত্যাশা ছিল তার ওপর। বলা হচ্ছিল সে হবে এবারের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। ধরেই নেওয়া হয়েছিল সে এবারের বিশ্বকাপে তারকা হতে যাচ্ছে। তো এই প্রত্যাশার মাত্রা বেড়ে যাওয়াতেই আজ এই অবস্থা। আর তার তো বিশ্বকাপে খেলার যথেষ্ট অভিজ্ঞতা ছিল না, ফলে আপনাকে আরও চার বছর অপেক্ষা করতে হবে। তখন দেখবেন সে একদম অন্য রকম ফুটবলারে রূপান্তরিত হবে।’ ওয়েবসাইট।রদবদলআজ ইউরোপীয় সময় রাত সাড়ে আটটায় মাঠে নামছে জার্মানি। জার্মানরা শুরু করেছে ক্ষণগননা। মার্সিডিজ গাড়ি প্রস্তুতকারী জার্মানির বিখ্যাত প্রতিষ্ঠান ডেইমলার তাদের সন্ধ্যা ও রাতের পালার কর্মীদেরও খেলা দেখার সুযোগ করে দিচ্ছে। গত সোমবার প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের প্রত্যেকটি কারখানায় সন্ধ্যা ও রাতের পালার কর্মীদের কাজের সময়সূচি রদবদল করা হয়েছে। ফলে জার্মানি-স্পেনের সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন তাঁরা।’ দক্ষিণ-পশ্চিম জার্মানির সিনডেলফিনজেনে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কারখানাটিতে আজ সন্ধ্যার শিফট রাত ১০টার পরিবর্তে শেষ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। আর রাতের শিফট রাত ১০টার পরিবর্তে শুরু হবে রাত একটায়। এএফপি।