না না র ঙে র বি শ্ব কা প
বিশ্বভ্রমণে ছেদউরুগুয়ের অধিনায়ককে দেওয়া কথা রাখতে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে মারিও সাবাহ এবং তাঁর দুই ছেলে। নিজেদের সাইট্রন মেহারি গাড়িটা নিয়ে ২০০৭ সালে বিশ্বভ্রমণে বেরিয়েছে উরুগুয়ের এই ছোট্ট পরিবারটা। বিশ্বভ্রমণের পথে বছরখানেক আগে উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানোর সঙ্গে দেখা হয়েছিল তাদের। লুগানোকে মারিও কথা দিয়েছিলেন, ‘উরুগুয়ে বিশ্বকাপের মূল মঞ্চে যেতে পারলে আমরা দলকে সমর্থন জোগাতে দক্ষিণ আফ্রিকা যাব।’ কথা রাখতেই পথ পরিবর্তন করে দক্ষিণ আফ্রিকা চলে এসেছে তারা। ইরান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, পূর্ব তিমুর ও ইন্দোনেশিয়া পার হয়েই তবে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে মারিও পরিবার। রয়টার্স।অঘটনখেলোয়াড় আর রেফারির পর ইনজুরির কবলে পড়ল দর্শকও! ছয় সমর্থক আহত হয়েছেন বড় পর্দায় বিশ্বকাপের অফিসিয়াল কনসার্ট দেখার সময়। দক্ষিণ আফ্রিকা সরকার দেশবাসীকে বিশ্বকাপ উপভোগের সুযোগ করে দিতে ১০টি শহরে ১০টি দর্শক জোনে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে। কেপটাউনের গ্র্যান্ড প্যারাড দর্শক জোনে পরশু রাতে বিশ্বকাপের অফিসিয়াল কনসার্ট উপভোগ করতে ভিড় করেছিল ১৬ হাজার ৫০০ জন। রয়টার্সের খবর, এত মানুষের ভীড়ে আহত হয়েছেন ৬ জন সমর্থক। বিশ্বকাপের খেলা শুরুর আগেই এই অবস্থা। শুরু হলে না জানি কী হয়।