না না র ঙে র বি শ্ব কা প
মাঠ বাঁচাতেযুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার জীবন-মরণ লড়াই কাল। অথচ ফিফা কিনা বলেছে, প্রিটোরিয়ার লফটাস ভার্সফিল্ড স্টেডিয়ামে অনুশীলনে নামতে পারবেন না দু দলের কেউই! ফিফার কর্তাব্যক্তিরা চাইছেন, মাঠটিকে সুরক্ষিত রাখতে। শুধু তা-ই নয়, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আগামী বৃহস্পতিবার এ মাঠে চিলি ও স্পেনের যে অনুশীলন হওয়ার কথা, মাঠ বাঁচাতে ফিফার আপত্তি তাতেও। গত সপ্তাহে প্রচণ্ড বৃষ্টিপাতে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। হিটারের মাধ্যমে তা শুকানোর কাজ চলছে। লফটাস ভার্সফিল্ডে অনুশীলনে বাধা সে কারণেই। যদিও এই অজুহাতে সন্তুষ্ট হতে পারছে না যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার সঙ্গে জিততে পারলেই শেষ ষোলোর টিকিট পাবে তারা। তাই তাদের কাছে ম্যাচটির গুরুত্ব অপরিসীম। এএফপি।চটেছেন সেরেনাওসেরেনা উইলিয়ামসও এবার চটে গেলেন রেফারির বিরুদ্ধে! ক্ষোভের কথা জানালেন ‘জঘন্য’ বলে! না, টেনিস কোর্টে নয়, বিশ্বকাপে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি গোল বাতিল করাতেই যত অসন্তুষ্টি বিশ্বের মহিলা টেনিসের এক নম্বর তারকার। রেফারি সেদিন মরিস এডুর গোলটি ফাউলের জন্য বাতিল না করলে স্লোভেনিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে মাঠ ছাড়তে পারত যুক্তরাষ্ট্র। ২৮ বছর বয়সী সেরেনা ওই বাতিল গোলের মুহূর্তে প্রায় লাফিয়েই উঠেছিলেন আনন্দে, কিন্তু সেটা গোল হলে তো! সেরেনার মতো ফুটবলের নিয়মকানুন অত ভালো না বুঝলেও ছোট বোন ভেনাসও সমান আশাহত, ‘ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম সেদিন, প্রায় তিনটি গোলই পেয়ে গিয়েছিলাম। কিন্তু কী থেকে যে কী হলো, বুঝলামই না!’ এএফপি।জোসেফ পাকড়াওঅবশেষে গ্রেপ্তার হলেন গত শুক্রবার আচমকা ইংলিশদের ড্রেসিংরুমে ঢুকে পড়া পাভলোস জোসেফ। ডেভিড বেকহামকে সামনে পেয়ে মনের ঝাল মিটিয়েছিলেন ৩২ বছর বয়সী এই যুবক। পুলিশ জানিয়েছে, সিসিটিভির ফুটেজ যাচাই-বাছাই করার পর কেপটাউনের ক্যাম্পস বে এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পরে ৬৫ ডলারের বিনিময়ে জামিন পেলেও আগামী সোমবার জোসেফকে আবার আদালতে হাজির হতে হবে। আদালত জানিয়েছেন, জোসেফ এর মধ্যেই তাঁর পাসপোর্ট জমা দিয়েছেন। বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে বিশ্বকাপে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আদালতকে অনুরোধ জানিয়েছে পুলিশ। এএফপি।