না না র ঙে র বি শ্ব কা প
বাজে বিশ্বকাপঝাঁকড়া চুলের কার্লোস ভালদেরামার কথা মনে আছে তো? সাবেক এই ফুটবলার কলম্বিয়ার জার্সি পরে মাঠ কাঁপিয়েছেন ১৯৮৫ থেকে ১৯৯৮ পর্যন্ত। সেই ভালদেরামা বলছেন, ‘এই বিশ্বকাপ হচ্ছে চূড়ান্ত বাজে। একটি বিপর্যয় বলতে পারেন! ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে নতুন কিছুই নেই। বাজে ম্যাচ, সামান্য কিছু গোল। দলগুলো তো ভীষণ রক্ষণাত্মক। একটা খেলোয়াড়ও নেই, যে কি না এই একঘেয়েমি কাটাবে।’ বিশ্বকাপের আয়োজন নিয়ে কোনো অসন্তুষ্টি নেই ভালদেরামার। বিশ্বকাপকে বিবর্ণ করার দায় তিনি দিচ্ছেন দলের কোচদেরই, ‘কোচেরা হারতে ভয় পায়। তারা ফুটবলকে একটা গর্তে ঢুকিয়ে দিচ্ছে! আমরা শুধু রক্ষণাত্মক দলই দেখছি, যারা সবাই একই রকম খেলছে।’ ওয়েবসাইট।জাদুকরের অভিশাপেআলজেরিয়ার বিপক্ষেও ইংল্যান্ড কেন নাস্তানাবুদ হলো, এই প্রশ্নের সমাধান মিলে গেছে! সমাধান দিয়েছেন ৫৯ বছর বয়সী আফ্রিকান জাদুকর শামান ওলগা মোকওয়েনা। শামানের দাবি, তাঁর জাদুর কোপানলেই ইংল্যান্ড একটার বেশি গোল করতে পারেনি সেদিন। আর এটা সম্ভব করেছেন তাঁর পোষা কবুতরটি দিয়ে, ‘ইংল্যান্ডকে বাণ মারার উদ্দেশ্যে আলজেরিয়া মাঠে নামার আগেই একজন জাদুকরের দ্বারস্থ হয়েছিল—এই কথা এখন কেউ বিশ্বাস করবে না জানি। তবে কয়েক দিন ধরে খুব নিবিড়ভাবে বিশ্বকাপ ও আমার কবুতরটিকে লক্ষ করছিলাম। ম্যাচের আগে সেই রাতে কবুতরটি আমার এক ফোঁটা ঘুমায়নি। তখনই বুঝেছি, ও আলজেরিয়াকে রক্ষা করেছে, অভিশাপ লেগেছে ইংল্যান্ডের!’ ওয়েবসাইট।