না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্টিনের আফসোসবিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের স্বপ্ন ভেঙে নিজেই এখন কান্নায় ভেঙে পড়ছেন রেফারি মার্টিন হ্যানসন। বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্নের মৃত্যু হয়েছে ফ্রান্সের কাছে হেরে। দুই-দুইবার হ্যান্ডবল হওয়া সত্ত্বেও গোলের বাঁশি বাজিয়ে অঁরির পাশাপাশি নিজেও ‘খলনায়ক’ বনে গেছেন সুইডিস রেফারি মার্টিন। নিজের সেই ভুল এখনো তাড়া করে বেড়াচ্ছে বেচারা মার্টিনকে, ‘খেলা শেষে সেদিন কান্নায় ভেঙে পড়েছিলাম। বুঝতে পেরেছিলাম, কী বিশাল ভুলই না করেছি আমি!’ তবে ফ্রান্সকে জিতিয়ে দেওয়ার যে অভিযোগ আসছে তাঁর বিরুদ্ধে, সেটার তীব্র প্রতিবাদও জানিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সী এই রেফারি, ‘এটা আমি কখনই শুনতে চাই না। কারণ বাস্তবতার ধারেকাছেও নেই তা।’ ওয়েবসাইট। এলানোর বিশ্বাসমারিয়া টেরেসা আর মারিয়া ক্লারা—ব্রাজিলিয়ান মিডফিল্ডার এলানোর দুই মেয়ে। এলানো বলছেন, এই দুই মেয়েই নাকি বড় ইনজুরির থেকে বাঁচিয়েছে তাঁকে! আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচে চেইক তিওতে এলানোকে আটকাতে আঘাত করেছিলেন তাঁর ‘শিনে’। কিন্তু ‘শিন প্যাড’ পরা থাকায় গুরুতর ইনজুরি থেকে বেঁচে গেছেন এলানো, খেলতে পারবেন পর্তুগালের বিপক্ষে পরের ম্যাচেই। কিন্তু তাতে টেরেসা আর ক্লার কৃতিত্ব কীভাবে! এলানোকে তো বাঁচিয়েছে ওই ‘শিন গার্ড’! এলানো মেয়েদের কৃতিত্ব দিচ্ছেন কারণ, ওই প্যাড দুটির একটিতে লেখা আছে মেয়ে টেরেসার নাম, অন্যটিতে ক্লারার। ওয়েবসাইট।