না না র ঙে র বি শ্ব কা প
পোস্টম্যান ক্যাপ!ওপরের ছবির দুজন কারা বলুন তো? একজন হচ্ছেন টিভি চরিত্র পোস্টম্যান প্যাট আরেক হচ্ছেন ইংলিশ কোচ ‘পোস্টম্যান ক্যাপ’! হ্যাঁ, ইংলিশ কোচ ফ্যাবিও ক্যাপেলোর চেহারা-সুরত খানিকটা প্যাটের মতোই! তাই ইংলিশ দলের সবাই ব্যঙ্গ করে এই নামেই ডাকে তাঁকে! তবে তাঁদের মধ্যে অমিলটি কি জানেন? পোস্টম্যান প্যাট চিঠি ‘ডেলিভারি’ ঠিকই দিয়ে যাচ্ছেন, কিন্তু বেচারা ক্যাপ বিশ্বকাপে তাঁর কাজটি ঠিকঠাক ‘ডেলিভারি’ দিতে পারেননি এবার! ওয়েবসাইট।মেড ইন চায়নাদক্ষিণ আফ্রিকায় সবার হাতে-মুখে যে ভুভুজেলাগুলো দেখছেন, তার ৯০ শতাংশই আসছে চীন থেকে। চীনের ন্যাশনাল বিজনেস ডেইলি নামের একটি পত্রিকার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ঝেজিয়াং প্রদেশের একটি প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক উ ইজুয়ান বলছেন, এ বছরের শুরু থেকে এপ্রিল পর্যন্ত তাঁরা দশ লাখেরও বেশি ভুভুজেলা বানিয়েছেন। চীনের আরও পাঁচটি প্রদেশে ভুভুজেলা তৈরি হয়। একেকটির দাম পড়ছে ৩ থেকে ৮ ডলার পর্যন্ত। এতে তাদের লাভ থাকছে ৫ শতাংশেরও কম। চীনের এই প্রতিষ্ঠানগুলো ধারণা করছে, বিশ্বকাপের এ বছরে ২ কোটি ডলারের ভুভুজেলা কেনাবেচা হবে। ওয়েবসাইট।