না না র ঙে র বি শ্ব কা প
মেলোকে রোনালদোকী এক গোলই না হয়ে গেল ফেলিপে মেলোর মাথা ছুঁয়ে! তার ওপর আরেক শোরগোলের জন্ম দিয়েছেন রীতিমতো সেধে সেধে লাল কার্ড খেয়ে। ব্রাজিলবাসী যে ভীষণ চটে আছে মেলোর ওপর—এটা তো বলা বাহুল্য। দেশে ফিরলে তোপের মুখে না পরাটা বেশ অবাক কাণ্ডই হবে তাঁর জন্য। তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো তো মেলোকে সাবধানবাণীই শুনিয়েছেন—‘গ্রীষ্মের ছুটি কাটাতে ব্রাজিল না আসাই ভালো।’ তবে টুইটার বার্তায় ব্রাজিল দলকে সমবেদনাও জানিয়েছেন দ্য ফেনোমেনন, ‘এটা খুব কঠিন সময়, কিন্তু তোমরা তো যোদ্ধা। ২০১৪ সাল (বিশ্বকাপ) শিগগিরই আসবে, আমরা এতে খুব ভালো করব।’ দেখাই যাক, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কথার মলমে ব্রাজিল দলের শোকের ব্যথা উপশম হয় কি না! ওয়েবসাইট।‘জীবন বিমা’ ভিয়াবক্সের মধ্য থেকে গোল, প্রায় ৪০ গজ দূর থেকে গোল; সবই করেছেন ডেভিড ভিয়া। বিশ্বকাপটা দারুণ কাটছে তাঁর। গতকাল প্যারাগুয়ের বিপক্ষে শেষ আটের লড়াই ছিল স্পেনের। সেই ম্যাচের আগে স্পেনের প্লে-মেকার জাভি হার্নান্দেজ একটি বিশ্বাসের কথা বলেছেন—ভিয়া আবারও গোল পেয়ে যাবেন, পার করে নেবেন স্পেনকে। জাভির চোখে গতকালের ম্যাচের আগে পর্যন্ত ৪টি গোল পাওয়া ভিয়া স্পেন দলের নিশ্চিত গোলের নিশ্চয়তা, ‘ভিয়া থাকলে গোলের সামনে আমাদের একটা জীবন বিমার পলিসি থাকে। আশা করি, সে গোল করেই যাবে।’ স্পেনের বিশ্বকাপে টিকিয়ে রাখার পলিসি দলকে সেমিফাইনালে উঠাতে পারল কি না, সেটা এতক্ষণে জানা হয়ে গেছে সবার। এএফপি।