না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হীরার ভুভুজেলাএকটা ভুভুজেলার দাম কত? এই, খুব বেশি হলে আট ডলার। এক রুশ ব্যবসায়ী ফরমায়েশ দিয়ে ভুভুজেলা কিনেছেন ২০ হাজার পাউন্ডে (২১ লাখ টাকা)! ধনাঢ্য ওই ব্যবসায়ীর জন্য ভুভুজেলাটি বানিয়েছেন অস্ট্রিয়ার স্বর্ণকার ক্লেমেন্স পয়েন্টনার। প্রথমে দুই পাউন্ডের একটি প্লাস্টিকের ভুভুজেলা কিনে নেন তিনি। সেই প্লাস্টিকের ভুভুজেলাটি সাদা সোনায় মুড়িয়ে তার ওপর এক ক্যারেটের একটি হীরাসহ বিভিন্ন মূল্যবান পাথর বসিয়ে দেন। মস্কোর একটি বাণিজ্য মেলায় রুশ সেই ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়েছিল ক্লেমেন্সের, ‘এক ফুটবলভক্ত ব্যবসায়ীর সঙ্গে নাকি একটি ব্যবসায়িক চুক্তি করতে যাচ্ছেন রাশিয়ার ব্যবসায়ী ভদ্রলোকটি। তাই বলেছিলেন, তাঁর জন্য এমন একটা ভুভুজেলা বানিয়ে দিতে। শেষতক খুব দ্রুত শেষ করতে হয়েছে কাজটি। কারণ, ফাইনালের দিন মাঠে বসে হীরার ভুভুজেলাটি বাজাতে চান তাঁরা!’ ওয়েবসাইট।বাবা রোনালদোবিশ্বকাপ তাঁকে শূন্য হাতেই ফিরিয়েছে। কিন্তু বিশ্বকাপে কিন্তু পূর্ণ হয়েই গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবা হয়েছেন পর্তুগিজ উইঙ্গার। বাবা হওয়ার খবর তিনি নিজেই দিয়েছেন। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক টুইটার ও ফেসবুক এবং নিজের ওয়েবসাইটের মাধ্যমে খবরটি সবাইকে দিয়েছেন রোনালদো। পরে পর্তুগিজ পত্রিকা করিয়ে ডা মানহাও খবর ছেপেছে রোনালদোর বাবা হওয়ার ব্যাপারে। গত জুনের প্রথমদিকে জন্ম নিয়েছে রোনালদো-পুত্র। সবকিছুই জানা হলো। কিন্তু সন্তানের মা কে? নামটা আপাতত গোপনই রেখেছেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে পত্রপত্রিকার খবর—রোনালদোর ছেলের মা উত্তর আমেরিকার বাসিন্দা। এএফপি।কোকেনের ট্রফি!যে ট্রফিটির জন্য মানুষ চার বছর পরপর মহারণে নামে, তা কী দিয়ে তৈরি? এমন প্রশ্নে লাঠি নিয়ে তেড়ে আসারই কথা। লাঠালাঠির আগে জেনে নিন, সেই সোনার ট্রফিটি নিয়ে কথা হচ্ছে না। হচ্ছে না প্লাস্টিক কিংবা শোলার তৈরি কোনো রেপ্লিকার কথাও! গত শনিবার কলম্বিয়ার বোগোটা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোকেনের তৈরি একটি বিশ্বকাপ ট্রফি উদ্ধার করেছে পুলিশ! ১৪ ইঞ্চির সেই ট্রফিটি মাদকবিরোধী এজেন্টরা নিয়মিত তল্লাশি চালাতে গিয়ে বিমানবন্দরের মালপত্র রাখার গুদামে খুঁজে পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এটি স্পেনের মাদ্রিদের উদ্দেশে পাঠানো হচ্ছিল। গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে, ১১ কিলোগ্রাম কোকেনের সঙ্গে এসিটোন বা পেট্রোল মিশিয়ে মন্ড বানিয়ে ট্রফিটি তৈরি করা হয়েছে। এরপর ট্রফিটির ওপর সোনালি ও সবুজ রং করা হয়েছে! ওয়েবসাইট।তর্কযুদ্ধএকে তো পরাজয়ের কষ্ট, তার ওপর আবার জার্মান সমর্থকদের উল্লাস—বোঝার ওপর শাকের আঁটি! মহা খেপা খেপে গেলেন ডিয়েগো ম্যারাডোনা! রীতিমতো তেড়েফুঁড়ে গেলেন বিপক্ষ শিবিরের সমর্থকদের একহাত দেখে নিতে। গত শনিবার আর্জেন্টিনা-জার্মানি ম্যাচটির পর স্বভাবতই উৎসবে মেতে উঠেছিল গ্যালারির জার্মান-সমর্থকেরা। কিন্তু পড়বি তো পড় মালির ঘাড়েই, ঠিক আর্জেন্টিনার সাইড বেঞ্চের পেছনেই জড়ো হয়েছিলেন তাঁরা। আর যায় কোথায়! ম্যারাডোনাও এগিয়ে গেলেন কয়েকটা কথা শুনিয়ে দিতে। দর্শকেরা কেন চুপ মেরে থাকবে? তর্কটা একসময় বাড়াবাড়ি কিছুর পর্যায়ে গড়াতে পারত। কিন্তু ম্যারাডোনা কন্যা দালমা এসে বাবাকে বুঝিয়ে-সুঝিয়ে সেখান থেকে সরিয়েছিলেন বলেই রক্ষা! ওয়েবসাইট।কামাচোর কাণ্ডকে জানত, ডেভিড ভিয়ার গোলের এত তেজ! গতকাল তাঁর একমাত্র গোলে প্যারাগুয়ে তো কেঁদেছেই। সেই গোলের পার্শ্বপ্রতিক্রিয়ায় মাঠে না থেকেও ক্ষত-বিক্ষত হয়েছে আরেকজনের মুখ! প্রথমে ডান বারে, এরপর বাঁয়ে লেগে জালে ঢুকেছে বল। ৮৩ মিনিটের অপেক্ষা শেষে আসা গোলটি দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি স্প্যানিশ ধারাভাষ্যকার কামাচো। ভিয়ার সেই গোলটির পর আর উছলে পড়া আবেগ-উল্লাসের আতিশয্যে তালগোল পাকিয়ে গিয়েছিল তাঁর। ‘ভিয়া মামা-মিয়া!’ বলে চেঁচাতে চেঁচাতে হাতের মাইক্রোফোনটি দিয়ে ক্রমাগত আঘাত করতে শুরু করেছিলেন নিজের মুখেই! ফলাফল যা হওয়ার তাই। হাসপাতাল থেকে মুখে ব্যান্ডেজ নিয়ে ফিরেছেন কামাচো। ওয়েবসাইট।আফ্রিকা-বন্দনাপ্যারিসের মুখে আফ্রিকার সুনাম! গত শুক্রবার বান্ধবী জেনিফার রোভেরোকে নিয়ে ব্রাজিল-হল্যান্ডের খেলা দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তাঁরা। কোকেইন বহনের দায় থেকে পরে প্যারিস হিলটনের রেহাই মিললেও, জরিমানা গুনতে হয়েছে তাঁর বান্ধবীকে। এত কিছুর পরও প্যারিসের মুখে আফ্রিকা-বন্দনা। টুইটারে লিখেছেন, ‘হেই বন্ধুরা, অনেকে অনেক কানাঘুষা করছে। আসলে সবকিছুই ঠিক আছে। আমাকে গ্রেপ্তার করা হয়নি। আর আমি কিছুই করিনি। বরং পুলিশকে সহযোগিতাই করেছি। তবে সবাই বেশ বন্ধুভাবাপন্ন ছিল। আর দক্ষিণ আফ্রিকা দেশটিকে খুব ভালোবাসি আমি। চমৎকার একটি দেশ, বিশেষ করে বিশ্বকাপের সময় তো আরও চমৎকার!’ এএফপি।