না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনের চাওয়াফুটবল অনুরাগী বলিউড হার্টথ্রব জন আব্রাহাম চাইছেন, বিশ্বকাপটা এবার আর্জেন্টিনার হোক। কোচ ডিয়েগো ম্যারাডোনার একটা ঘোষণাই তাঁর আগ্রহের কেন্দ্রে, ‘চাই, এবার আর্জেন্টিনা জিতুক। আর দল জিতলে নাকি প্রিয় ফুটবলার ম্যারাডোনা বুয়েনস এইরেসের রাস্তায় দিগম্বর হয়ে দৌড় লাগাবেন! সেখানে তো আমার থাকা হবে না, তবে এটা বলতে পারি—দেখার মতো দৃশ্য হবে সেটা।’ এবারের বিশ্বকাপে এ পর্যন্ত একটা ম্যাচও মিস করেননি জন। স্বপ্ন দেখছেন খেলা নিয়ে সিনেমাও বানাবেন সামনে, ‘যেকোনা খেলা, বিশেষ করে ফুটবলের পোকা আমি এবং ভবিষ্যতে দুনিয়ার সব কটি খেলা নিয়ে ছবি বানাতে চাই।’ ওয়েবসাইট।পলের চোখে জার্মানিগুণিন অক্টোপাস পলের খবরটা কাল নিশ্চয়ই পড়েছেন। জার্মানির ওবারহাউসেনের সি লাইফ সেন্টারের সেই গুণিনের সামনে রাখা হয়েছিল দুটি বাক্স। একটায় জার্মানির পতাকা, আরেকটায় ইংল্যান্ডের সেন্ট জর্জের ক্রসচিহ্ন। কথা ছিল, গুণিন পল প্রথমে যে দলের বাক্স খুলবে, সেই দলই জিতে যাবে শেষ ষোলোর লড়াইয়ে। এর আগে জার্মানির প্রতিটি খেলার আগে নির্ভুল অনুমান করে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার পর অপেক্ষা ছিল কোন বাক্সে পলের আগ্রহ, সেটা দেখার। কিন্তু পেটের ছেলে যে পেটেই চাকু মেরে দিল এবার! ইংল্যান্ডে জন্ম নেওয়া এই অক্টোপাস হতাশ করেছে ইংলিশদের। হ্যাঁ, জার্মানির বাক্সটাই প্রথমে খুলেছে সে! ওবারহাউসেনের সি লাইফ সেন্টারের এক মুখপাত্র তো বেজায় খুশি পলের অনুমানে, ‘পল শতভাগ নিশ্চিত হয়েই সরাসরি জার্মানির বাক্সটিতে ঢুকেছিল।’ দেখা যাক, আজ কতটুকু সত্যি হয় গুণিন পলের অনুমান। ওয়েবসাইট।লড়াইদক্ষিণ আফ্রিকায় এখন লড়াই চলছে। না, প্রতিদিনকার এক বল নিয়ে ২২ জনের লড়াইয়ের কথা নয়। লড়াই লেগে গেছে আয়োজকদের মধ্যে! একজন হলেন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী ড্যানি জরডান, আরেকজন ওই আয়োজক কমিটিরই সভাপতি ইরভিন খোজা। গত শুক্রবার তাঁদের দুজনের পুরোনো দ্বন্দ্ব কুৎসিতভাবে বেরিয়ে এল সবার সামনে। সভাপতি ইরভিন খোজা প্রধান নির্বাহী জরডানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাই দিয়ে দিলেন একেবারে! খোজার দাবি, জরডানের ভাই অবৈধ পথে বিশ্বকাপ আয়োজনের টাকা হাতিয়ে নিয়েছেন। তা ছাড়া দুটি পত্রিকায়ও একই অভিযোগ উঠেছে। জরডানের অভিযোগ, বিশ্বকাপ আয়োজনে তাঁর কৃতিত্ব ভণ্ডুল করার জন্য খোজা এই উসকানিমূলক এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাচ্ছেন। এএফপি।রুনিতে শত্রুবধনিজে পারেননি, তাই হয়তো বন্ধুকে দিয়েই শত্রুবধ করতে চাইছেন নেমানিয়া ভিদিচ। সার্বিয়ার এই ডিফেন্ডারের আশা, তাঁর ম্যানচেস্টার ইউনাইটেডের সতীর্থ ওয়েইন রুনি জার্মানির বিপক্ষে ভালো খেলবেন। গ্রুপ পর্যায়ে জার্মানিকে ১-০ গোলে হারিয়েছিলেন ভিদিচরা। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি, গ্রুপ পর্যায়ের দেয়াল ডিঙানো হয়নি শেষতক। উল্টো তাদের টপকে জার্মানিই চলে গেছে পরের রাউন্ডে! এখন তাই প্রতিশোধের অস্ত্র হিসেবে বন্ধু রুনির ওপরই আস্থা রাখছেন, ‘আশা করি ওয়েইন (রুনি) জার্মানির বিপক্ষে ভালো খেলবে। অনেক চাপের মধ্যে আছে সে। ও গোল পেলে খুব খুশি হব।’ ওয়েবসাইট।বিশ্বকাপের আড়ালেসবাই এখন ফুটবল বিশ্বকাপে বুঁদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের অভিযোগ, এই সুযোগে ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশের পেছনে অনিষ্ট করার জন্য লেগে পড়েছে যুক্তরাষ্ট্র, ‘সারা বিশ্ব যখন ফুটবলে মেতে আছে, তখনই ইরানের দিকে রণতরী পাঠিয়ে দিয়েছে সাম্রাজ্যবাদীরা।’ শুধু তা-ই নয়, গত মার্চের উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জাহাজডুবি-সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেছেন এই নেতা, ‘দক্ষিণ কোরিয়ার জাহাজে তারাই (যুক্তরাষ্ট্র) বোমা ফেলে ডুবিয়ে দিয়েছে। এখন চেষ্টা করছে দোষটা উত্তর কোরিয়ার কাঁধে চাপানোর। যাতে দুই দেশে যুদ্ধ বেধে যায়। আর এটাই প্রমাণ করে, আরেকটা হামলার তালে আছে তারা।’ এএফপি।ইউটিউবে ভুভুজেলাটেলিভিশনে ভুভুজেলার সুর শুনে কি মন ভরছে না? হাতের কাছেও তো ভুভুজেলা পাওয়ার উপায় নেই। চিন্তা কি, এবার ভুভুজেলা চলে এসেছে ইউটিউবে। ইউটিউব ব্যবহারকারীরা এখন ভিডিওতে ভুভুজেলার সুর শুনতে পারবেন অনায়াসে। ইউটিউবে কিছু কিছু ভিডিওতে একটি ফুটবল আইকন চোখে পড়তে পারে আপনার। যাতে ক্লিক করলেই একঝাঁক মৌমাছির মতো গুনগুন আওয়াজ শোনা যাবে। হ্যাঁ, ভুভুজেলার সুরই তা! ফের ওই বলটিতে ক্লিক করলেই থেমে যাবে গুনগুন। বিশ্বকাপ আয়োজকদের প্রশ্রয়ে ভুভুজেলা এখনো বহাল তবিয়তেই আছে বিশ্বকাপে। ইউটিউবওয়ালারাও বলেছে, যত দিন বিশ্বকাপ আছে ভুভুজেলাও ঠিক তত দিনই থাকবে! এএফপি।