না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চরম’ চিকিত্সাদ্রুত সেরে ওঠার জন্য যা কিছু দরকার, আন্দ্রে পিরলোকে সেই চিকিত্সাই দেওয়া হচ্ছে। গত সপ্তাহে কাফ ইনজুরিতে পড়েছেন ইতালির এই প্লে-মেকার। এর পর থেকেই চলছে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা। তবে অগ্রগতি হচ্ছিল না খুব একটা। এ কারণেই ইতালি দলের ডাক্তারের জবানিতে এখন তাঁকে দেওয়া হচ্ছে ‘চরম’ চিকিত্সা। তবে যত চরম চিকিত্সাই করা হোক, আগামী পরশু প্যারাগুয়ের বিপক্ষে ইতালির প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই গত বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়ের। কিন্তু ‘চরম’ বলে কী চিকিত্সা দেওয়া হচ্ছে পিরলোকে? এএফপি। বিশ্বকাপ কার?আর্জেন্টিনার সমর্থকেরা উত্সব শুরু করে দিতে পারেন। কারণ, বিশ্বকাপ জিতবে ম্যারাডোনার দল! এমন ভবিষ্যদ্বাণী কে করল? করেছেন কনস্ট্যান্স নামের এক জুলু গণক। গুনে বের করেছেন, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। জোহানেসবার্গে বিশ্বকাপ উপলক্ষে ভাগ্য গণনার ব্যবসা খুলে বসা এই ভদ্রমহিলার কাছে লোকজন রোজ ভিড় জমাচ্ছেন বিশ্বকাপের ফল জানার জন্য। তাঁর কাছে গিয়েছিলেন সাংবাদিকেরাও। তাঁদের সামনে খানিকক্ষণ ধ্যান-ট্যান করে কনস্ট্যান্স বলেছেন, পরদিন ফলাফল বলতে পারবেন। পরদিন সকালে গেলে এক গাল হেসে তিনি বলেছেন, ‘এবারের বিশ্বকাপের বিজয়ীর নাম হলো...আর্জেন্টিনা!’ এএফপি।অভিশাপ কাটাকাটিঅস্ট্রেলিয়া দল এবার স্বস্তি পেতে পারে। হ্যারি কেওয়েলের ওপর অভিশাপ পড়েছিল। অভিশাপের জন্যই নাকি ইনজুরিতে পড়েছিলেন এই স্ট্রাইকার। ভয় নেই, সে অভিশাপ কেটেও গেছে। কীভাবে কাটল? অভিশাপ কেটেছে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী কেভিন রাডের মঙ্গল কামনায়। এই অতিপ্রাকৃত কাটাকাটির তথ্য জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকান আধ্যাত্মিক চিকিত্সক বা সোজা কথায় ওঝা আইস্যাক ননওয়েন। ননওয়েনের দাবি, তিনি মৃত দাদির কাছ থেকে পরলোকের খবর পান। সেখান থেকেই জানতে পেরেছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী কেওয়েলের জন্য যে শুভকামনা করেছেন, তাতে কেটে গেছে স্ট্রাইকারের অভিশাপ। এখন শুধু কেওয়েলের মাঠে নামার অপেক্ষা। এএফপি।