না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতোর উপহারস্যামুয়েল ইতো নাকি দেশের জন্য কিছুই করেন না! গত মাসে অভিযোগটা করেছেন খোদ ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিলা। বদনাম ঘোচাতেই কি না, ইতো নিলেন অন্যরকম এক উদ্যোগ। পকেটের ৯ লাখ পাউন্ড খরচ করে ক্যামেরুন ফুটবল দলের সতীর্থ আর স্টাফদের জন্য ঘড়ি কিনেছেন ইতো, প্রতিটি ঘড়ির দাম পড়েছে ২৯ হাজার পাউন্ড করে। এর আগে সার্বিয়ার কাছে হারা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেও সতীর্থদের জন্য ৩০টি বিশেষ ধরনের ঘড়ি কিনেছিলেন ইতো। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপও ক্যামেরুনের ফুটবলারদের লাভবান করছে। চূড়ান্ত পর্বে খেলার জন্য প্রত্যেকে ৫৭ হাজার পাউন্ড করে পাচ্ছেন। ওয়েবসাইট।শুরুতেই গলদগতকাল দুবাইয়ের একটি দৈনিক পত্রিকার শিরোনাম ছিল—‘বিশ্বকাপের আনন্দ মাটি করে দিয়েছে আল-জাজিরা।’ এক দর্শক ব্যঙ্গ করে বলেছেন, ‘জীবনের এই প্রথম বিশ্বকাপটি মাটি করে দেওয়ার জন্য আল-জাজিরাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক ধন্যবাদ!’ আরেব্বাহ, কী এমন কাণ্ডই বাধিয়েছে কাতারের এই টেলিভিশন চ্যানেল? চ্যানেলটির স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকরা দক্ষিণ আফ্রিকা-মেক্সিকোর প্রথমার্ধের খেলা দেখতে পারেনি। বিশ্বকাপের মতো আসরকে ঘিরে ক্রীড়ামোদীদের আনন্দ মাটি হওয়ার বিষয়টি বেশ ঘাম ছুটিয়েছে আল-জাজিরার। তাই সম্প্রচার-জটের পেছনে মূল হোতাদের খুঁজতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে চ্যানেলটি। এএফপি।