না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগিয়ে উত্তর কোরিয়া!ব্রাজিল এখন সবার ওপরে, র‌্যাঙ্কিংয়ের ১ নম্বরে, আর উত্তর কোরিয়ার অবস্থান ১০৫-এ! অথচ এই উত্তর কোরিয়ার ফুটবলার আন ইয়ং-হাকের দাবি, ব্রাজিলের চেয়েও নাকি মানসিকভাবে এগিয়ে আছেন তাঁরাই! ব্রাজিল সমর্থকেরা নিশ্চয়ই বাঁকা হাসি হাসছেন। বলছেন—‘কিসে আর কিসে, ধানে আর তুষে’! তবে এই প্রথম নয়, কদিন আগেও ‘জি’ গ্রুপের প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হুমকি দিয়েছিল ১৯৬৬-এর চমক উত্তর কোরিয়া। এবারও আরেকবার হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইয়ং-হাক, ‘জয়ের মানসিকতা, মজবুত সাংগঠনিক শক্তি এবং লড়াইয়ে যূথবদ্ধতা—এসবই আমাদের ব্রাজিলের থেকে এগিয়ে রেখেছে। আর এই শক্তি নিয়েই গ্রুপের ব্রাজিল, পর্তুগাল এবং আইভরিকোস্টের বিরুদ্ধে আমাদের সেরাটা ঢেলে দেব আমরা।’ ওয়েবসাইট।টনি টেরির রেকর্ডফ্যাশন আর শপিং। এর ভেতরেই তাঁদের যাবতীয় মেধা আটকে থাকার সুনাম (!) ছিল এত দিন। ইংল্যান্ডের খেলোয়াড়দের বউ-বান্ধবীদের (ওয়াগ) এই রেকর্ড হয়তো এবারও অক্ষুণ্ন থাকত, যদি না এগিয়ে আসতেন জন টেরির স্ত্রী টনি টেরি। সতীর্থদের সঙ্গে জন টেরি যখন ইংল্যান্ডের দ্বিতীয় শিরোপা জয়ের যুদ্ধে নেমেছেন, টনি তখন প্রস্তুতি নিচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ড্রেসেজে (হর্স রাইডিংয়ের একটি ইভেন্ট) অংশ নেওয়ার জন্য। ওয়াগদের মধ্যে এই প্রথম কেউ ইংল্যান্ডের হয়ে কোনো ক্রীড়ায় প্রতিনিধিত্ব করছেন। ২৮ বছরের টনি বললেন, ‘দক্ষিণ আফ্রিকায় বসে জনের খেলা দেখতে পারছি না, এ জন্য খারাপ লাগছে। তবে আমার এই সাফল্যে জনও অনেক খুশি। ভালো লাগছে ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়ে।’ ওয়েবসাইট।