না না র ঙে র বি শ্ব কা প
জাঙ্কফুডের কবলেবিয়ার কোম্পানি বাডউইজার, ম্যাকডোনাল্ডস ও কোকাকোলা এবারের বিশ্বকাপে ফিফার অফিসিয়াল পার্টনার। আর এতেই খেপেছেন স্বাস্থ্যসচেতনেরা। বিশ্বকাপে আবালবৃদ্ধবনিতা সবাই ছুটছে এসব জাঙ্কফুডের দিকে। স্বাস্থ্যের জন্য এসব খাবারের ক্ষতিকর দিকগুলো যেন কারও নজরেই পড়ছে না। পুষ্টিবিদেরা জানিয়েছেন, এসব জাঙ্কফুডের কারণেই ক্যানসার ও স্থূলতাজনিত অনেক রোগ দেখা দেয়। ফিফার মতো দায়িত্বশীল সংস্থাকে তাই আরও সতর্ক হওয়া উচিত অংশীদার বাছাইয়ে। আর কে না জানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জাঙ্কফুডের কবলে পড়ে খেলোয়াড়েরাই যদি মুটিয়ে যান? ওয়েবসাইট।খেলা চুরিখেলায় চুরি হয়। কিন্তু এবার হলো খেলার সম্প্রচার চুরি। আর চুরিটা করেছে উত্তর কোরিয়া! মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার খেলাটি ধারণ করে অননুমোদিতভাবে চালিয়ে দিয়েছে কমিউনিস্ট দেশটির টেলিভিশন। ওই অঞ্চলের জন্য ফিফার সম্প্রচার-স্বত্ব পাওয়া দক্ষিণ কোরিয়ার এসবিএস নিউজ এজেন্সি এতে বেশ খেপেছে। ৪৪ বছর পর বিশ্বকাপে জায়গা পেয়েছে উত্তর কোরিয়া। কিন্তু সমর্থকদের খেলা দেখানোর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারেনি। সরকার চাচ্ছে, ২০০২ বিশ্বকাপের মতো দক্ষিণ কোরিয়া থেকে বিনা মূল্যে সম্প্রচার-স্বত্ব পেতে। কিন্তু একবার ফ্রি দিয়েছে বলে কি বারবার দিতে হবে? ওয়েবসাইট।