না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরেই চোর!ছেলে যদি ঘরেই চুরি করে, তবে পুলিশ থেকে এক শ হাত দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। দক্ষিণ আফ্রিকায় যাওয়া উরুগুয়ে ফুটবল কর্মকর্তারা তা-ই করেছেন। গত শুক্রবার উরুগুয়ে-ফ্রান্স ম্যাচের ঘণ্টা কতক আগের ঘটনা। কেপটাউনে উরুগুয়ের হোটেলের কক্ষ থেকে তাদের দুজন প্রতিনিধির প্রায় ১২০০ ডলার চুরি গেছে—এমন খবরে ছুটে আসে পুলিশ। কে এই চোর? হোটেলের লুকানো ক্যামেরা যা ধারণ করেছে তাতে উরুগুয়ের লোকজনেরই আক্কেল গুড়ুম! কারণ পুলিশ ক্যামেরার ফুটেজ দেখিয়ে বলছে, ওই চুরির সঙ্গে তাদেরই একজন প্রতিনিধির জড়িত থাকার জোর সম্ভাবনা! এসব শুনে-টুনে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলছেন, কী দরকার বাপু এসব আদালত-মামলা করে? শুধু শুধু সময় নষ্ট। তবে পুলিশ মোটেও ছাড়ার পাত্র নয়। তাদের মতে, উরুগুয়ে আসলে নিজেদের দোষ ঢাকতেই প্রথমে অভিযোগ করে এখন মামলা করতে চাইছে না। ওয়েবসাইট।চাপমুক্ত ফোরলানফ্রান্সের সঙ্গে লড়াইয়ের ফলাফল—গোলশূন্য সমতা। তার পরও উরুগুয়ের স্ট্রাইকার ডিয়েগো ফোরলানকে নিয়ে তুমুল আলোচনা। ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলে নজর কেড়েছেন বোদ্ধাদের। তাই ফোরলানের কাছে উরুগুয়ে সমর্থকদের প্রত্যাশাটাও ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে ভক্তদের এমন চাওয়াতে বিকার নেই এই ৩১ বছর বয়সীর। নিজেকে এখন পুরোপুরি চাপমুক্ত রাখতে চাইছেন এই স্ট্রাইকার, ‘সর্বোচ্চ চেষ্টা করব দলের জন্য, কিন্তু গোল করবই—এমন কোনো প্রতিজ্ঞা করছি না।’ দুবার ইউরোপিয়ান গোল্ডেন বুটজয়ী ফোরলান চাইলে যেকোনো পজিশনেই মানিয়ে নিতে পারেন নিজেকে। তবে স্ট্রাইকার পরিচয়েই তাঁর সবচেয়ে স্বস্তিবোধ। ওয়েবসাইট।