না না র ঙে র বি শ্ব কা প
গ্রিন ভাইরাস!সতীর্থদের সমবেদনা পেলে কী হবে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে হাত ফসকে গোল খাওয়ায় ইংল্যান্ড সমর্থকেরা রীতিমতো ধুয়ে দিচ্ছেন রবার্ট গ্রিনকে। দেশটির একটি জাতীয় দৈনিকে তো তাঁর বিরুদ্ধে বাণের মতো ই-মেইল আর ফোন আসছে, যেগুলোতে ব্যঙ্গ-বিদ্রূপ করতে ছাড়ছেন না ইংলিশরা। একজন ই-মেইল করে বলেছেন, ‘আমার কম্পিউটারে রব গ্রিন ভাইরাস আক্রমণ করেছে, আমি কিছুই সেভ করতে পারছি না।’ আরেক সমর্থক ‘পাশে’ দাঁড়াতে চাইলেন বেচারা গ্রিনের, ‘গোলটির জন্য গ্রিনকে সব দোষ দেওয়া উচিত নয়। বুঝতে হবে, বলটি মার্কিনদের পা থেকে এসেছে, আর তাতে সম্ভবত তেল মাখানো ছিল।’ কেউ কেউ আবার লিখেছেন, ‘মাই নেম ইজ গ্রিন, রব গ্রিন, লাইসেন্স টু স্পিল!’ ওয়েবসাইট।ভালো-মন্দের আফ্রিকাবিশ্বকাপ দেখতে সারা বিশ্বের প্রায় চার লাখ অতিথি এখন দক্ষিণ আফ্রিকায়। তাঁরা বিশ্বকাপ দেখছেন, দক্ষিণ আফ্রিকা ঘুরছেন এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে। যার কোনোটা দক্ষিণ আফ্রিকার প্রশংসায় ভরা, কোনোটা আবার সমালোচনায়। কানাডার এক শিক্ষার্থী দেশটির সেবার ব্যাপারে ফেসবুকে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ‘বাজে’। দেশটির পথ-ঘাট আবর্জনায় ভরপুর বলেও অভিযোগ অনেকের। তবে দক্ষিণ আফ্রিকা নিয়ে প্রশংসাও আছে ফেসবুকে। একজন বলেছেন, ‘দেশটি ভীষণ প্রাণচঞ্চল।’ ওয়েবসাইট।হ্যারির খায়েশকথা ছিল আগামী শুক্রবার ইংল্যান্ড-আলজেরিয়া ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করার পর রাতে বান্ধবী চেলসি ডেভির কেপটাউনের ফ্ল্যাটে থাকবেন প্রিন্স হ্যারি। কিন্তু রাজকীয় নিরাপত্তার দায়িত্বে থাকা দলটি বাদ সেধেছে সে ইচ্ছায়। চেলসি এখন আছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। স্থানীয় লোকজন ভালো করেই জানে তাঁর ঠিকানা। নিরাপত্তাকর্মীদের হ্যারির খায়েশে বাগড়া দেওয়ার এটাই কারণ। প্রিন্স হ্যারিকেও জানিয়ে দেওয়া হয়েছে, বান্ধবীর ফ্ল্যাটে থাকা হচ্ছে না তাঁর। বিশ্বকাপ দেখতে ভাইকে নিয়ে দক্ষিণ আফ্রিকা গিয়ে হ্যারি কোথায় থাকবেন, সেটা গোপনই রাখা হয়েছে। ওয়েবসাইট।