না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুতে মুগ্ধচুম্বকের উত্তর-দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করলেও, কোরিয়ার উত্তর-দক্ষিণের বেলায় সেটা খাটে না। তাদের মধ্যে চির বৈরিতা। সেই বৈরিতার আগুনে কদিন আগে ঘি ঢেলেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, তাদের একটি যুদ্ধজাহাজ নাকি ডুবিয়ে দিয়েছে উত্তরের কোরিয়া। তবে গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কোচ হু জুং-মুর কথায় শত্রুদেশটি নিয়ে কোনো বিদ্বেষই খুঁজে পাওয়া গেল না। বিশ্বকাপে উত্তর কোরিয়ার পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ তিনি, ‘তারা হারলেও আত্মবিশ্বাস নিয়ে খেলেছে এবং ভালোও করেছে। আমরা ওদের খেলা দেখে অনেক কিছু শিখেছি, উদ্দীপ্ত হয়েছি।’ এএফপি।গ্রিনের পাশে উডসজাবুলানির ধাঁধায় পড়ে ভীষণ বেকায়দায় তিনি। তাঁর হাত ফসকে গোল হওয়াতেই আন্ডারডগ যুক্তরাষ্ট্রের কাছে নাকানি-চুবানি খেল ইংল্যান্ড। ইংলিশ সমর্থকদের কাঠগড়ায় তাই রবার্ট গ্রিন। গ্রিন নিজেও সেই ভুলের দায়ে পুড়ছেন সারাক্ষণ। ম্যাচের পর মা-বাবাকে ফোন করে তো কেঁদেই ফেলেছিলেন, ‘আমার মনে হচ্ছে দেশকে অনেক নিচে নামিয়ে দিয়েছি আমি!’ সতীর্থরাও আছেন তাঁর পাশে। তবে গ্রিন এবার পেলেন একজন মার্কিনের সমবেদনাও। তিনি গলফ কিংবদন্তি টাইগার উডস, ‘গোলটি ছিল আমাদের জন্য একটি উপহার। কিন্তু আমি আশা করি, গ্রিন পরের ম্যাচে সুযোগ পাবেন। ভুল তো সবারই হয়।’ ওয়েবসাইট।ফিফাডটকমে রেকর্ডwww.fifa.com—বিশ্বকাপের অফিসিয়াল এ ওয়েবসাইটে কয়েক দিন ধরে হামলে পড়ছে ফুটবলপ্রেমীরা। ফিফা জানিয়েছে, শুধু গত মঙ্গলবারই এই ওয়েবসাইটের পেজগুলো রেকর্ড ২৬ কোটি ৫০ লাখ বার ঘেঁটেছে ইন্টারনেট ব্যবহারকারীরা। সেদিন ব্রাজিল-উত্তর কোরিয়ার ম্যাচটি ওয়েবসাইটে ভিড় বাড়িয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ ২৫ কোটি বার এই সাইটে চোখ রাখার ঘটনা ঘটেছিল ২০০৬ সালের ২২ জুন। বিশ্বকাপে সেদিন ইতালি গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চেক রিপাবলিককে হারিয়েছিল। সেই বিশ্বকাপে চার সপ্তাহে প্রায় ৪ কোটি ৮০ লাখ মানুষ সাইটটিতে ঢুঁ মেরেছিল। এবার এই রেকর্ডটিও ভাঙবে মনে হচ্ছে। এএফপি।হরিষে বিষাদচিলি এর আগে বিশ্বকাপে শেষ জয়ের দেখা পেয়েছিল ১৯৬২ সালে। দেশের মাটিতে হওয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল যুগোস্লাভিয়াকে। হন্ডুরাসকে হারিয়ে ৪৮ বছর পর আবার সেই জয়ের স্বাদ—চিলিতেই যদি আনন্দ-উল্লাস না হয়, কোথায় হবে? কিন্তু রাজধানী সান্তিয়াগোতে ফুটবলপ্রেমীদের সে উল্লাস একসময় রূপ নেয় উন্মাদনায়। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়ে যে পুলিশ কাঁদানে গ্যাস এমনকি জলকামান পর্যন্ত দাগাতে বাধ্য হয়। গ্রেপ্তার হয় ৮১ জন সমর্থক। পুলিশ অবশ্য বলছে, দুটি ডাকাতি ও ভাঙচুরের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে অধিকাংশই পাকড়াও হয়েছে নিয়মভঙ্গের কারণে। রয়টার্স।