না না র ঙে র বি শ্ব কা প
‘সাংঘাতিক’ কাণ্ড!বিশ্বকাপ নিয়ে কাল বেইজিংয়ের একটি পত্রিকার খবরের সারমর্ম দেখুন—‘বাইরে বেরোলে খুব সাবধান! গুরুত্বপূর্ণ সব জিনিসপত্তর জুতার ভেতরে লুকিয়ে রাখো। আর বাইরে কী হয় হোক, জানালা খুলতে যেয়ো না খবরদার!’ বিশ্বকাপের সঙ্গে এর কী সম্পর্ক? সম্পর্ক অতিনিবিড়! কারণ ফুটবল খেলার আগে এক দফা চোর-ডাকু খেলা হয়ে গেছে দক্ষিণ আফ্রিকায়। আর সেই খেলায় টাকা ও ক্যামেরা খুইয়েছেন বেইজিংয়ের সেই পত্রিকার প্রতিবেদক নিজেই! মূর্খ ডাকাতেরা তো জানত না, যাঁর কাছ থেকে ডাকাতি করা হলো তিনি সাংবাদিক! নইলে নিশ্চয়ই এমন সাংঘাতিক ‘খবর’ হওয়ার আগে ১০ বার ভাবত তারা! এএফপি।গালির চর্চাবেচারা কার্লোস সিমনকে এখন গালি শিখতে হচ্ছে। সাবেক শ্রমিক ইউনিয়ন নেতা ও সাংবাদিক এই ব্রাজিলিয়ান ভদ্রলোক এবং তাঁর দুই সহকারী রবার্তো বারাজ ও আলতেমেইর হাউসমান এখন গালির তালিকা করে সেটা মুখস্থ করছেন। তাঁদের যে সামলাতে হবে ওয়েইন রুনিকে। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ পরিচালনা করবেন সিমন ও তাঁর দল। এমনিতে তিনজনই ইংরেজি ভাষায় পরীক্ষা-টরীক্ষা দিয়ে পাস করে বিশ্বকাপে এসেছেন। কিন্তু সে পরীক্ষায় তো গালি ছিল না। ওদিকে রুনি এখনই প্রমাণ করে দিয়েছেন, মাঠে তিনি গালি দিতে পিছপা হবেন না। এপি।