না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষোভপ্যারিসের ২০ বছর বয়সী এক ছাত্র কী বলছেন শুনুন, ‘আমরাই মনে হয় দুনিয়ার একমাত্র দল, যারা কি না হেরে যাওয়ায়ও খুশি!’ নিজেদের মধ্যে কলহ, তার ওপর লজ্জাজনক পরাজয়—ফ্রান্স ফুটবলের শরীরে এখন ভয়াবহ ক্ষত। মঙ্গলবার জায়ান্ট স্ক্রিনের সামনে অনেক আশা নিয়ে জড়ো হয়েছিল হাজার পাঁচেক দর্শক। কিন্তু ফ্রান্সের জঘন্য খেলা দেখে প্রতিপক্ষের জন্যই স্লোগান দিয়েছে তারা। ম্যারি-হেলেনে নামের এক ভদ্রমহিলা বলেছেন, ‘এটা কষ্টের, অনাকাঙ্ক্ষিত। আমরা কখনোই তাদের ক্ষমা করব না।’ শুধু সাধারণ দর্শকই নয়, সরকারের উচ্চমহল থেকেও ভেসে আসছে নিন্দার ঝড়। ফেসবুকে প্রায় ১৪ হাজার মানুষ যোগ দিয়েছে ‘লা ব্লুজকে দেশে ফিরিয়ে আনা হোক’ শিরোনামের একটি গ্রুপে। এএফপি।কারণ ভাবমূর্তিফ্রান্স ফুটবল দলের ব্যর্থতা আর বিতর্কে সাধারণ নাগরিকেরা তো ছি ছি করছেই, তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানও। আনেলকা-কাণ্ডের পর গত সোমবার ফ্রান্সের ক্রেডিট অ্যাগ্রিকোল ব্যাংক তাদের একটি টিভি বিজ্ঞাপন তুলে নিতে দেরি করেনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে চার বছরের একটি চুক্তি করেছিল ব্যাংকটি। কিন্তু সারা বিশ্বে ফ্রান্স ফুটবলের ভাবমূর্তির কথা ভেবেই সেই চুক্তি ভাঙছে তারা। এ ছাড়া ফ্রান্সের ফাস্টফুড চেইনশপ কুইক-ও বিজ্ঞাপন তুলে নিয়েছে। তবে অ্যাডিডাস ও কেয়ারফোর নামের আরেকটি প্রতিষ্ঠান ফ্রান্সের পাশে আছে এখনো। এএফপি।