না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ারে সমাধানগোড়া কেটে দিয়ে এখন আগায় পানি ঢালা হচ্ছে!—ইংল্যান্ড ফুটবলাররা হয়তো এটা ভেবেই এখন মনে মনে কোচ ফ্যাবিও ক্যাপেলোর মুণ্ডুপাত করছেন। ওয়াগদের নিষিদ্ধ করেছিলেন বিশ্বকাপের শুরুতেই। ফের কী করলেন কোচ ভদ্রলোক? আসলে নতুন একটা পথ ধরেছেন ক্যাপেলো। ম্যাচের আগে শিষ্যদের উত্তপ্ত মস্তিষ্ক ঠান্ডা করতেই কিনা বিয়ারের ছিপি খুলে দিচ্ছেন কোচ, ‘আমি ওদের অনুমতি দিয়েছি, ম্যাচের আগে সবাই বিয়ার পান করতে পারবে। বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস করে দেখতে পারেন।’ শিষ্যদের সঙ্গে সম্পর্কের দূরত্ব নিয়ে যে দুর্নাম আছে তাঁর, সেই বরফ গলানোর জন্যই হয়তো গুরু ক্যাপেলোর এমন সিদ্ধান্ত। তবে অধিনায়ক ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলছেন, ‘সুযোগ মিলেছে, কিন্তু দেখার বিষয় এই সুযোগ কেউ নেবে কিনা!’ ওয়েবসাইট।একি কাণ্ড!এক স্বদেশি মহিলা সাংবাদিকের সঙ্গে সাংঘাতিক কাণ্ডই বাঁধিয়ে ফেললেন আলজেরিয়ার ফুটবলার রাফিক সাইফি! যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে বিশ্বকাপ-স্বপ্ন মাটিচাপা দিয়েছেন তাঁরা গত বুধবারই। সেই ম্যাচ শেষেই এমন তুলকালাম কাণ্ড! লকার রুম থেকে সবার আগে সাইফিই বেরিয়েছিলেন। কথা বলতে শুরু করেছিলেন আলজেরিয়ার কমপিটিশন নিউজপেপার-এর সাংবাদিক আসমা হালিমির সঙ্গে। কিন্তু হঠাৎ কী হয়, সাংবাদিকের চোয়াল ধরে জোর গলায় বকাবকি শুরু করেন তিনি! এরপর আসমাও টিটকারি মেরে দু-চারটা কথা বলতেই তেলে-বেগুনে ফুঁসে উঠে প্লাস্টিকের একটা বোতলই ছুড়ে মারেন সাইফি। সেটা আসমার গায়ে না লাগলেও তিনি হুমকি দিয়েছেন, ফিফার কাছে বিচার নিয়ে যাবেন। রয়টার্স।সারার বাড়াবাড়িএই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামের মধ্যে অন্যতম সারা কারবোনেরো। এই সাংবাদিক বান্ধবীর কারণেই নাকি স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের মাথা বিগড়ে গেছে। গোলপোস্টে নয়, তাঁর মন পড়ে থাকে মাঠের পাশেই থাকা বান্ধবীর কাছে! অভিযোগগুলো আরও জোরালো হচ্ছে গত বুধবারের ঘটনায়। সেদিন সারা মাঠের সাইডলাইনের পাশে দাঁড়িয়েই সরাসরি রিপোর্ট করেছিলেন তাঁর চ্যানেলের জন্য, যেটাকে মাদ্রিদ প্রেস অ্যাসোসিয়েশন বলছে, সাংবাদিকতার নীতিবহির্ভূত। বিশ্বের বিভিন্ন প্রচারমাধ্যমে কারবোনেরোর নেওয়া ক্যাসিয়াসের সাক্ষাৎকারটাও ভীষণ আবেগী। সব মিলিয়ে মাদ্রিদ প্রেস অ্যাসোসিয়েশনের প্রধান ফার্নান্দো গঞ্জালেজ আরবানেজাও নিন্দা করেছেন সারার ‘বাজে সাংবাদিকতার’, ‘সাংবাদিক হিসেবে তার জানা উচিত, ব্যক্তিগত আবেগ স্টোরিতে না আসাই ভালো।’ এএফপি।মাথাবিহীন মুরগিছানা!বেলুনটা চুপসেই গেছে, তবুও এর মধ্যেই সূক্ষ্ম একটা সূচ বসিয়ে দিল ইলেকট্রনিকস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান সনি! গত বুধবার ফ্রান্সের একটি পত্রিকায় ভিডিও গেমসের বিজ্ঞাপন দিয়েছিল তারা। তাতে দেখা গেছে, একটি মোরগ ভীষণ ক্লান্তিতে মাথা নাড়ছে। ওপরে লেখা—খেল খতম! সনির ভিডিও গেমটিতে ফ্রান্স দলের কোনো ব্যাপারস্যাপার নেই। তবে এটা বুঝতে অসুবিধা হয় না যে বিজ্ঞাপনের মোরগটি ফ্রান্স ফুটবল দলের জার্সির লোগোর মোরগটিরই প্রতীকীরূপ। এর আগে ফ্রান্সের একটি পত্রিকা লিখেছিল, ফরাসি ফুটবল দলের লোগোতে মোরগের জায়গায় এবার মাথাবিহীন মুরগির ছানা এঁকে দেওয়া উচিত! এএফপি।তাঁরা তিনজনগ্যালারিতে বসে আর কত দিন? মাঠের সবুজ ঘাসগুলোও হয়তো তাঁদের টানে। আর টানে বলেই হয়তো তাঁরা তিনজন পুলিশি বাধা ডিঙিয়ে পা রেখেছিলেন মাঠে। বেরসিক পুলিশ অমনি এসে ক্যাঁক করে ধরে ফেলল তাঁদের। গত মঙ্গলবার মেক্সিকো-উরুগুয়ের ম্যাচের দিন মেক্সিকোর দুই সহোদর ও যুক্তরাষ্ট্রের এক দর্শক আচমকা মাঠে ঢুকে পড়েছিলেন। পরে পুলিশ মাঠের পাশের অ্যাথলেটিক ট্র্যাক থেকে দুই সহোদর ও গোলপোস্টের কাছ থেকে যুক্তরাষ্ট্রের দর্শককে গ্রেপ্তার করে। পুলিশের ধারণা, এই তিনজন দাঙ্গাবাজ গোছের কেউ নন, নেহাত উত্তেজনার বশেই ঢুকে পড়েছিলেন মাঠে। প্রত্যেকের কাছ থেকে ৬৬ ডলার করে জরিমানা আদায় করেই ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের। তবে বিশ্বকাপের আর কোনো ম্যাচ দেখতে গেলে নজর রাখা হবে তাঁদের ওপর। এএফপি। ভুভুজেলা এবারভুভুজেলার শব্দ নিয়ে সেকি আপত্তি! বিশেষ করে ইংল্যান্ড, জার্মানির মতো ইউরোপিয়ান দেশগুলো বিশ্বকাপ থেকে ভুভুজেলা বাদ দেওয়ার দাবি পর্যন্ত তুলেছে শুরুতে। অথচ এই ভুভুজেলার সুর নিয়েই কিনা বানানো হলো মিউজিক ট্র্যাক! সিডি আকারে এটি বাজারে এনেছে নিজেদের ‘ভুডু সেলার্স’ নামে পরিচয় দেওয়া একটি প্রতিষ্ঠান। এর ট্র্যাকগুলোতে সংযোজন করা হয়েছে নেলসন ম্যান্ডেলা, ডেভিপ মেল্লোর, পল ওয়েল্লার, ইউরি গেল্লারের মতো বিখ্যাত সব লোকের নাম। ওয়েবসাইট।