না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকড়াওএবার ব্যাংককের জুয়াড়িরাও ধরা পড়লেন অবৈধ বাজি ধরার অপরাধে। বিশ্বকাপ উপলক্ষে অবৈধভাবে বাজি ধরার দায়ে গত বুধবার হাজারেরও ওপর জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ব্যাংকক পুলিশ। পাকড়াও হয়েছে বাজিকর প্রতিষ্ঠানের ৫৬ জন এবং এক লাখ ৫ হাজার ডলারের বাজি ধরা ১ হাজার ১৫৬ জন জুয়াড়ি। আদালত তাদের মধ্য থেকে ২৪ জনকে এক থেকে ছয় মাসের জন্য লাল দালানের ঠিকানায় পাঠিয়েছে। বাকিদেরও শাস্তি হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিশ্বকাপ চলাকালীন ব্যাংককে বাজি ধরাধরির ওপর বেশ কড়াকড়ি চলছে। অবৈধ বাজি ধরে ধরা পড়লে এক হাজার বাথ অথবা সর্বোচ্চ এক বছরের জেল। এএফপি।বরে শাপ!ব্রাজিলের মানুষের ফুটবল-জ্বরের মাত্রা যত বাড়ছে, দোকানপাট তত খাঁ খাঁ করছে! রিও ডি জেনিরো শহরের সবাই ফুটবল নিয়ে মেতে থাকায় নাখোশ দোকান মালিকেরা। বিশ্বকাপ শুরুর পর থেকে এ পর্যন্ত নাকি তাদের ব্যবসা পড়ে গেছে শতকরা ৫০ ভাগ! ছুটির দিনে খেলা পড়লে তো কথাই নেই, মাছি মারা বাদে আর কিছুই করার থাকে না দোকানিদের। এই যেমন আজ ব্রাজিলের খেলা, কিন্তু এর রেশ নাকি রিও ডি জেনিরো শহরে থাকবে আগামী সোমবার পর্যন্ত! সেখানকার দোকানমালিকদের সংস্থার সভাপতি বলছেন, ‘বিশ্বকাপের পর এ পর্যন্ত পাইকারি ব্যবসায়ীরা ৫৫ মিলিয়ন ডলার লোকসান গুনেছেন। ব্রাজিল যদি ফাইনালে ওঠে তবে এর পরিমাণ গিয়ে দাঁড়াবে ৫৫০ মিলিয়ন ডলারে!’ এএফপি।টোটকাবিশ্বকাপে না খেললেও সতীর্থদের পাশে থেকে তাঁদের মনে সামান্যতম জিগীষার আগুনও জ্বালাতে পারেননি। অথচ সেই ডেভিড বেকহামেরই একটি মাত্র মুঠোফোন বার্তাতে নাকি বর্তে গেছেন অ্যান্ডি মারে! গত পরশু উইম্বলডনে ফরাসি তারকা জো-উইলফ্রেড সোঙ্গাকে ধরাশায়ী করতে বেকহামের বার্তাটি নাকি টোটকার কাজ করেছে তাঁর জন্য। সোঙ্গার বিপক্ষে মাঠে নামার আগে মারেকে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছিলেন বেকহাম। টুইটারে মারে সে বিষয়ে লিখেছেন, ‘সবার শুভকামনা এবং বার্তার জন্য ধন্যবাদ। বিশেষ করে বেকহামের মতো কারও কাছ থেকে এমন কিছু পাওয়া সত্যিই আনন্দের, যা সবাই পেতে চায়।’ ওয়েবসাইট।না, বাবা!এমনিতেই কানা হয়ে গেছেন, তাই আর নিজেরা পদ্মলোচন হিসেবে পরিচিত হতে চাইছেন না। তাঁরা মানে ইংলিশ ফুটবল তারকা স্টিভেন জেরার্ড ও ওয়েইন রুনি। কথা ছিল ১৭ জুলাই লন্ডনে একটি ফুটবল স্কিল প্রতিযোগিতায় অংশ নেবেন দুজনে। বিপক্ষ শিবিরে থাকার কথা ছিল বিশ্বখ্যাত আরও কয়েক ফুটবল তারকার। ‘গ্ল্যাডিয়াটোরিয়াল স্কিল-বেজড চ্যালেঞ্জ’—ব্যানারে বিলবোর্ডও টাঙানো হয়েছিল এর মধ্যে। কিন্তু ওই যে দ্বিতীয় রাউন্ডে বিশ্বকাপ থেকে বিদায়ের লজ্জা, জনসাধারণের সামনে যে মুখ দেখানোই কঠিন এখন! তাই জেরার্ড-রুনি সরাসরি না করে দিয়েছেন অনুষ্ঠান পরিচালকদের। তাঁরাও ব্যাপারটি বুঝতে পেরে ইংলিশ তারকাদের আর ঘাঁটাতে চাইছেন না। এএফপি।