না না র ঙে র বি শ্ব কা প
জাগলিংয়ে জাবুলানিমাত্র এক মিনিটে ৩১৯ বার বল হেড করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন কিউবার এরিক হার্নান্দেজের। ৪৩ বছর বয়সী মানুষটি এই ভদ্রলোক গত বৃহস্পতিবার জানালেন, বিশ্বকাপে জাবুলানিকে বাগে আনতে না পেরে অনেকে অনেক কথাই বলছে। কিন্তু তাদের ধারণাকে তিনি নাকি পুরোপুরি ভুল প্রমাণ করেছেন। হাভানা হোটেলে টানা তিন ঘণ্টা তিন মিনিট ১৪ সেকেন্ড বসে বসেই জাবুলানি বল জাগলিং করেছেন তিনি! এরিক মনে করেন, জাবুলানি বেশ ভালো লাফায় এবং ‘দারুণ জীবন্ত’! এএফপি।থুরামের দাবিনেতৃত্ব বিশ্বকাপেই হারিয়েছেন প্যাট্রিস এভরা। এবার তাঁর ফ্রান্সের হয়ে খেলার অধিকারও কেড়ে নিতে বলছেন সাবেক ডিফেন্ডার লিলিয়ান থুরাম। ‘অন্য সব খেলোয়াড়দের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর এভরার বেলায় বলব ওকে আর ফ্রান্স দলে জায়গাই দেওয়া উচিত নয়’—বলেছেন তিনি। কোচকে গালাগালি করায় নিকোলাস আনেলকাকে ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে বের করে দেওয়া হয়েছিল। এর জের ধরে বিদ্রোহ হয়েছিল ফ্রান্স দলে। সেই ‘ফরাসি বিপ্লবে’ নেতৃত্ব দিয়েই দলের নেতৃত্ব হারিয়েছিলেন এভরা। এএফপি।