না না র ঙে র বি শ্ব কা প
ফেসবুকের অস্বীকারইংল্যান্ড ফুটবল দলের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দীর্ঘ ১১ বছরের স্পনসর সহযোগী ন্যাশনওয়াইডও কদিন আগে মুখ ফিরিয়ে নিয়েছে ফুটবল ফেডারেশনের দিক থেকে। তাই সামনে ২০ মিলিয়ন পাউন্ড জোগানোর মতো একটি নতুন স্পনসরের খোঁজে ছিল এফএ। শোনা গিয়েছিল চারটি সম্ভাব্য স্পনসর প্রতিষ্ঠানের প্রাথমিক তালিকাও করেছিল তারা। যার মধ্যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিরোটু, ওরেঞ্জ এবং ব্যাংকিং শিল্পপ্রতিষ্ঠান স্যানট্যানডারের পাশাপাশি ছিল সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। তবে ফেসবুক তা পুরোপুরি অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘ফেসবুক স্পনসরশিপ নিয়ে ইংলিশ ফুটবল দলের সঙ্গে কোনো রকমের কথা বলেনি। এ খবর পুরোপুরি অদ্ভুতুড়ে!’ ওয়েবসাইট।জীবন বাজিদক্ষিণ আফ্রিকার নেলসপ্রুইটের এক ফুটবলভক্তের কাণ্ড দেখুন! ফাইনালের একটি টিকিটের জন্য অবলীলায় কুমির ও জলহস্তীসংকুল নদীতে ঝাঁপিয়ে পড়লেন! ৩২ বছর বয়সী মওরাইস মেয়ার কদিন আগে জাকারানদা ৯৪.২ রেডিওতে শুনেছিলেন, বিশেষ কিছু করে দেখালে বিশ্বকাপ ফাইনালের একটি ভিআইপি টিকিট দেওয়া হবে, যার দাম ১ লাখ র্যান্ড! মেয়ার ঠিক করলেন বিশেষ কিছু করতে তিনি কুমিরভর্তি নদী সাঁতরে পার হবেন। এই কথা শুনে বিপদের আশঙ্কায় ওই রেডিওটি আর মেয়ারকে সমর্থন দেয়নি। কিন্তু স্ত্রী নিকোলসহ ঠিকই তিনি ঝাঁপিয়ে পড়েন নদীতে। দুজনের এই সাঁতারদৃশ্য ভিডিওতে ধারণ করে গত রোববার বিকেলে রেডিও অফিসে পাঠানো হয়েছে। তার পরদিন সকালে রেডিও ঘোষণা দিয়েছে—বিশ্বকাপের ওই টিকিটটি বাগানোর লড়াইয়ের ফাইনালিস্টদের মধ্যে মেয়ারও একজন! ওয়েবসাইট।বিশ্বকাপ-বিমুখ মরিনহোগত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়ে বিশ্রামের আশায় লোকচক্ষুর আড়ালেই চলে গিয়েছিলেন কোচ হোসে মরিনহো। তাঁর ক্লান্তির পারদ নাকি ক্রমেই ওপরে উঠছিল। বিশ্বকাপের মতো আসরও টানেনি তাঁকে, এমনকি টিভিতেও না! তাই চুপি চুপি দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে ব্যক্তিগত বিমানে চেপে উড়ে গিয়েছিলেন কেনিয়ায়। কিন্তু কেমন কেমন করে যেন সেটাও জেনে ফেলেছে সাংবাদিক মহল! রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই কোচ অনেক চেষ্টাচরিত্র করেও পারেননি এই ঝামেলা এড়াতে। তবে সাংবাদিকদের জ্বালাতনে মরিনহো না যতটা বিরক্ত, ততটাই আতঙ্কিত যেই হোটেলে উঠেছেন সেটার মালিক, ‘তোমরা সাংবাদিকেরা তো আমার ব্যবসা লাটে তুলবে! আমার অতিথি এই জ্বালাতন মোটেও সহ্য করেন না!’ ওয়েবসাইট।অভিনব ব্যবহারএক ভুভুজেলা নিয়ে কতই না মাতামাতি! কেউ তা বাজাচ্ছে ফুটবল মাঠে, উৎসব করতে আর কেউবা প্রার্থনায়। অনেকেই এই ফাঁকে ভুভুজেলা বেচে আখের গুছিয়ে ফেলেছে। আর বিচিত্র এই বাঁশিটিকে উপজীব্য করে দুনিয়াজুড়ে বিস্তর লেখালেখি তো হচ্ছেই। এবার পেরুর রাজধানী লিমাতে ভুভুজেলার আরেক অভিনব ব্যবহারের খোঁজ মিলেছে। গত মঙ্গলবার লিমার একটি স্কুলের সামনে দুই মহিলা গ্রেপ্তার হয়েছেন। সেখানে ১০০টির মতো ছোট ছোট পুরিয়াতে গাঁজা বিক্রি করছিলেন তাঁরা। আর গাঁজাগুলো ছিল লম্বা একটা প্লাস্টিকের ভুভুজেলার ভেতরে! পেরু বিশ্বকাপে যেতে না পারলেও দেশটিতে ভুভুজেলার জনপ্রিয়তা হু হু করে বেড়ে গেছে। ফুটবল মাঠে কিংবা রাজনৈতিক শোভাযাত্রায় ভুভুজেলা ছাড়া চলছে না যেন! সে সুযোগই নিয়েছে মাদক ব্যবসায়ীরা। রয়টার্স।