না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা বনাম কাজ‘খেলা দেখতে চাইলে দেখবেন, কিন্তু দয়া করে কাজ বাদ দিয়ে নয়!’—ফুটবল-ভক্ত সরকারি কর্মচারীদের এমন কড়া হুঁশিয়ারি-বাক্য শুনিয়েছেন ইতালির সিভিল সার্ভিস মন্ত্রী রেনাতো ব্রুনেত্তা। কর্মচারীদের প্রতি তাঁর বাণী, ‘খেলা দেখতে চাইলে বরং ছুটি নিয়ে খেলা দেখাই ভালো। ফুটবল একটা উন্মাদনা, ঠিক আছে, কিন্তু আপনার কাজের প্রতি নিষ্ঠাবান হতে হবে আগে।’ ইতালির অলস সরকারি চাকরিজীবীদের আলসেমির বিরুদ্ধে এক ধরনের জিহাদই ঘোষণা করেছেন ব্রুনেত্তা। তিনি চাকরিজীবীদের মধ্যে দক্ষতা ও জবাবদিহিতার বীজ বপন করার চেষ্টা করছেন বেশ কয়েক বছর ধরেই। বিশ্বকাপের ডামাডোলে নিয়মকানুনের স্ক্রু বোধহয় খানিকটা ঢিলাই হয়েছিল। সময়মতো টাইট দেওয়া তো চাই! ওয়েবসাইট।অস্বস্তির হস্তী!‘সাবধান! দেয়ালের কাছে হাতি এলেই কমপক্ষে ৩০ মিটার দূরে এবং অবশ্যই চুপচাপ থাকুন!’ সতর্কবাণীটি পড়ে পেট গুড়গুড় করছে কি? ভয়ের কিছুই নেই! সার্কাস দলের বেয়াড়া হাতির খবর নয় এটি। একদম বুনো হাতির সামনেই পড়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র দল। গত শুক্রবারের কথা। টিম বাসে করে যুক্তরাষ্ট্রের জনাদশেক খেলোয়াড় যাচ্ছিলেন রাস্টেনবার্গের বাকুবাং বুশ লজের পাশের একটি খোলা বাজারে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য হোটেলে ফেরার তাড়া ছিল খানিকটা। হঠাত্ বাসের সামনে এক জংলি হাতির উদয়। পথের ওপর ঠায় দাঁড়িয়ে থেকে সেই হাতি শেষতক বাধিয়ে ফেলে প্রচণ্ড এক যানজট! আর তার পর থেকেই যুক্তরাষ্ট্র দলের হোটেলের সামনে ওপরের সতর্কবাণীটি ঝুলছে। সঙ্গে আরেকটাও সতর্কবার্তাও—‘বেবুনগুলো দুর্ধর্ষ! নিরাপদ দূরত্ব বজায় রাখুন, কখনোই তাদের খাওয়াতে যাবেন না!’ ওয়েবসাইট।বিশ্বকাপের আঁচেবাড়ির পাশেই চলছে বিশ্বকাপ। আফ্রিকার জাম্বিয়া যদিও বিশ্বকাপের সেই ময়দানে নেই, তবুও উত্তেজনা ঠিকই ছড়িয়ে পড়েছে ফুটবল-ভক্ত দেশটির প্রত্যন্ত অঞ্চলে। গত শুক্রবার ইউনিসেফ জানিয়েছে, জাম্বিয়া এবং অ্যাঙ্গোলার প্রায় ১০ হাজারের ওপর তরুণ শরণার্থীকে বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। খেলা উপভোগের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, শিশু-সুরক্ষা এবং মরণব্যাধি এইডস সম্পর্কেও জানবে এই দর্শকেরা। ‘দ্য ওয়ার্ল্ড কাপ ইন মাই ভিলেজ’ নামের এই প্রকল্পের আওতায় জাম্বিয়ার পশ্চিমাঞ্চলের প্রদেশ মঙ্গুর প্রত্যন্ত অঞ্চলের শরণার্থী শিবিরেও খেলা দেখার সুযোগ করে দিয়েছে ইউনিসেফ। রয়টার্স।ভুভুজেলার শব্দ কম!বিশ্বকাপের প্রথম দিনই ভুভুজেলার ওপর বিরক্ত বাংলাদেশের টিভি দর্শকেরা। একটানা বিরক্তিকর শব্দে খেলা দেখার মজাটাই কমে যায়। যাঁরা মাঠে বসে খেলা দেখছেন তাঁদের অবস্থা কী ভাবুন। দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনে অবশ্য ভুভুজেলার পারফরম্যান্সে খুবই হতাশ। তাঁর দাবি, মাঠে ভুভুজেলা ঠিকমতো বাজাচ্ছে না সমর্থকেরা! ‘মাঠে আমাদের দ্বাদশ ব্যক্তি ভুভুজেলা। প্রতি মুহূর্তে খেলোয়াড়দের জাগিয়ে তুলতে, আর বিপক্ষের ওপর মানসিক চাপ প্রয়োগ করতে এর বিকল্প নেই।’ বলছিলেন ইতুমেলেং খুনে। ‘কিন্তু মেক্সিকোর বিপক্ষে সমর্থকেরা এত কম ভুভুজেলা বাজিয়েছে যে মনে হয়েছে, মেক্সিকোর ঘরের মাঠে খেলছি আমরা। আশা করি, উরুগুয়ের ম্যাচে জেগে উঠবে সমর্থকেরা। দলকে জেতাতে মাঠে ভুভুজেলায় সুর তুলবে গগনবিদারী!’ওয়েবসাইট।