না না র ঙে র বি শ্ব কা প
ফাঁকা আসনগোটা দুনিয়া যখন বিশ্বকাপ-জ্বরে কাঁপছে, তখন খোদ দক্ষিণ আফ্রিকার অনেক স্টেডিয়ামে ফাঁকা আসন দেখা যাচ্ছে। দর্শক কেন মাঠবিমুখ—এই প্রশ্নের উত্তর খুঁজছে ফিফাও। ফিফার মুখপাত্র নিকোলাস মেইনগট গত সোমবার ব্যাপারটা স্বীকার করে বলেছেন, ‘বিশ্বকাপের মতো আসরে গ্যালারিতে ফাঁকা আসন দেখাটা অবশ্যই সুখকর নয়। তবে মাঠে দর্শকের গড় উপস্থিতি কিন্তু অনেক বেশি।’ টিকিট বিক্রি নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবিক্রীত টিকিট নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কিন্তু টিকিট কিনেও অনেকে স্টেডিয়ামে আসছে না। আমাদের চিন্তাটা সেখানেই।’ এএফপি।উত্তর-দক্ষিণ ঐক্যপাশাপাশি দুই দেশ যেন দুই মেরুর। দুই দেশের মধ্যে রাজনৈতিক বিভেদও চরমে। কিন্তু ফুটবল এমন একটি খেলার নাম, যা বিভেদও ঘুচিয়ে ফেলতে পারে। আর তাই উত্তর-দক্ষিণের বিভেদ ভুলে দুই কোরিয়ার মানুষই হাতে হাত রেখেছে। উত্তর কোরিয়ার সমর্থকেরা নাকি গ্রিসের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার ২-০ গোলে জয়ে আনন্দ-উৎসব করেছে। টোকিও থেকে প্রকাশিত পত্রিকা চোশান সিনবো লিখেছে, ‘উত্তর কোরিয়ার মানুষ কোনো সংশয় ছাড়াই দক্ষিণ কোরিয়া দলের জন্য হাততালি দিয়েছে।’ অবশ্য এই খেলা নিয়েও দুই দেশের শীর্ষ পর্যায়ে টানাপোড়েন চলছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় চ্যানেল অবৈধভাবে খেলা দেখাচ্ছে, কারণ তারা টিভি স্বত্ব পায়নি। এএফপি।