না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিনিস্কার্টে গন্ডগোলগত সোমবার হল্যান্ড-ডেনমার্কের ম্যাচের সময় ৩৬ জন রমণীর একটি দল হয়তো নজর কেড়ে থাকবে আপনার। কমলা রঙের মিনিস্কার্ট পরিহিত সেই রমণীরা এসেছিলেন ম্যাচ দেখতে। সেই দলটির দুই সদস্যকে কাল গ্রেপ্তার করেছে দক্ষিণ আফ্রিকা পুলিশ। অপরাধ? ওই মিনিস্কার্টই! পুলিশ বলছে, হল্যান্ডের একটি বিয়ার কোম্পানির তৈরি মিনিস্কার্টগুলো পরে খেলা দেখতে এসে বাণিজ্যিক নীতিমালা লঙ্ঘন করেছেন রমণীরা। খেলা দেখার কৌশলে ওই বিয়ারের এক ধরনের গুপ্ত প্রচারণাই হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে হল্যান্ডে এই মিনিস্কার্টগুলো বাভারিয়া বিয়ারের সঙ্গে বিক্রি করা হয়েছিল। সে কারণেই ফিফার এই ব্যবস্থা। আগামী বুধবার আদালতে নেওয়া হবে গ্রেপ্তারকৃত দুজনকে। এএফপি।এবার ‘ভুডু ডল’ভুভুজেলার কথা ভুলে যান! এসে গেছে ‘ভুডু ডল’! না, দক্ষিণ আফ্রিকানরা নয়, এই পুতুলগুলো এনেছে ব্রাজিলিয়ানরা। তন্ত্রেমন্ত্রে বিশ্বাসীরাই সাধারণত এ রকম পুতুল দিয়ে অন্যের অনিষ্ট করতে চায়। তবে ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনা সমর্থকদের চটানোর জন্যই ব্যবহার করছে এ পুতুল। ব্রাজিলের একটি ওয়েবসাইটের মাধ্যমে একেকটি পুতুল আর এটিকে খোঁচানোর জন্য পাঁচটি সুচ ৫ দশমিক ৬ ডলারে বিক্রিও হচ্ছে। কোচ ম্যারাডোনাসহ আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের পুতুল বিক্রি হচ্ছে দেদার। ভুডু পুতুল আছে ব্রাজিল দলের এক সদস্যেরও। তিনি আর কেউ নন, ব্রাজিলিয়ানদের অপছন্দের কোচ দুঙ্গা! এএফপি।