না না র ঙে র বি শ্ব কা প
অপব্যয়ী মন্ত্রীফরাসি ফুটবলারদের বিলাসবহুল হোটেলে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রামা ইয়াদে। অথচ তিনি নিজেই কি না এখন একই প্রশ্নের মুখোমুখি! ফ্রান্সের একটি বিদ্রূপ সাময়িকী জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় প্রতি রাত ৬৬৭ ইউরো করে দুই দিনের জন্য হোটেল ভাড়া করা হয়েছিল ইয়াদের জন্য। অথচ ফ্রান্সের ফুটবলারদের জন্য বরাদ্দ ৫৮৯ ইউরোর কক্ষ! ইয়াদে অবশ্য শেষে নিজের ভুল বুঝতে পেরে বুকিং বাতিল করতে চেয়েছেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ এমন বাজারে টাকা ফেরত দেবে কেন? সাময়িকীটির হিসাবে ইয়াদে ও তাঁর সঙ্গীদের দক্ষিণ আফ্রিকা সফরে মোট খরচ হয়েছে ৪৫ হাজার ইউরো। এএফপি। সেই জার্সিখেলা শেষ, খোদ ম্যারাডোনার সঙ্গে জার্সি বদল করে আনন্দে ডগমগ ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ। কিন্তু তখনো তিনি জানেন না ম্যারাডোনার গোলটি হয়েছে আসলে ‘ঈশ্বরের হাত’ দিয়ে! ১৯৮৬-এর সেই ম্যাচে হজের বয়স ছিল ২৩। বয়সের কারণেই ম্যারাডোনার জার্সি পেয়ে হয়েছিলেন রোমাঞ্চিত, বলেছেন, ‘মনে হয়েছিল ক্যারিয়ারের সবচেয়ে উঁচু জায়গায় উঠে গেছি। এবং ম্যারাডোনার জার্সিটিকে মনে হয়েছিল একটি স্মৃতিচিহ্ন।’ এত দিন ধরে সেই স্মৃতিচিহ্নটি হেলাফেলায় পড়ে ছিল। বন্ধুদের কেউ কেউ বলেছিলেন, ওই জার্সি দিয়ে নাকি গাড়িও পরিষ্কার করবেন না। কিন্তু হজের এখন মনে হচ্ছে, একেবারে ফেলনা নয় ম্যারাডোনার জার্সি। সে কারণেই নটিংহ্যাম ক্যাসেলে এটি প্রদর্শনেরও ব্যবস্থা করেছেন তিনি। ওয়েবসাইট।টুইটারে জটবিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পথে-ঘাটে এনেছে প্রচণ্ড যানজট। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারেও একই অবস্থা। মাসে বিশ্বের প্রায় ১৯ কোটি মিলিয়ন মানুষ টুইটারে ঢুঁ মারে। কিন্তু গত কয়েক সপ্তাহে বিশ্বকাপের কারণে সেই সংখ্যা বেড়ে গেছে হু হু করে। টুইটারে তাই খুব সহজেই ঢোকা যাচ্ছে না ইদানীং। তার ওপর গত মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে নাকি আরও কিছু কারিগরি সমস্যার মুখোমুখি হতে হবে টুইটার ব্যবহারকারীদের। তবে তাঁরা আপ্রাণ চেষ্টা চালাবেন বিশ্বকাপের ম্যাচ চলার সময় যেন কোনো সমস্যা না হয়। টুইটারের মুখপাত্র সিন গ্যারেটের মতে, সবচেয়ে জঘন্য একটি মাস কাটাচ্ছে টুইটার। ওয়েবসাইট।