না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক?‘এনিওয়ান বাট ইংল্যান্ড’—ইংল্যান্ড বাদে আর যে কেউ। এ কথার অর্থ যাই হোক, স্কটল্যান্ড পুলিশের দৃষ্টিতে তা সাম্প্রদায়িকতা। স্কটল্যান্ডের এইচএমভি চেইন স্টোরের মুখপাত্রের দাবি, ‘স্কটল্যান্ডের ফুটবলভক্তরা চাইছে ইংল্যান্ড বাদে আর যে কেউ এবারের বিশ্বকাপ জিতুক। তাই আমরা আমাদের টি-শার্টে ও জানালায় এই কথা লিখেছিলাম। এতে মোটেও সাম্প্রদায়িকতার কিছু দেখি না!’ কিন্তু পুলিশ এ দাবি মানবে কেন? সাম্প্রদায়িকতার অভিযোগ পেয়ে তারা দোকান থেকে পোস্টার ও টি-শার্ট সরিয়ে নিতে মিউজিক ভিডিওর দোকান এইচএমভিকে বাধ্য করেছে। স্কটল্যান্ড এবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেনি। এএফপি।পাকের মুখে প্রশংসাব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছে উত্তর কোরিয়া। কোরিয়ার লড়াকু মনোভাব দেখে পুরো বিশ্ব বিস্মিত। আর দশজনের মতোই অভিভূত ১৯৬৬ বিশ্বকাপে ‘উত্তর কোরিয়া বিপ্লবের’ নায়ক পাক দু-ইকও। ৪৪ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া উত্তরসূরিদের পারফরম্যান্সে খুবই খুশি তিনি, ‘স্বপ্নেও ভাবিনি এমন দিন দেখব। বিশ্বকে বিস্মিত করাটা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।’ কোরীয় কিংবদন্তি বলেছেন, ‘গোলটি প্রমাণ করেছে আমাদের দলের শক্তি। গোটা বিশ্বের জন্যই এটা বিস্ময়। সবাই আমাদের নতুন করে স্বীকৃতি দিচ্ছে।’ এএফপি।বলছেন জোসেফ‘তুমি কে? কী চাও এখানে?’ উত্তর এল, ‘আমি পাভলোস জোসেফ। একটা টয়লেট খুঁজছি।’ খানিকক্ষণের নীরবতা। পাভলোস বেচারা ততক্ষণে বুঝে গেছেন ভুল জায়গায় ঢুকে পড়েছেন তিনি। কারও মুখে রা নেই। মুহূর্তেই নিজেকে সামলে বললেন, ‘ডেভিড, আমরা বিস্তর টাকা-পয়সা খরচ করে এখানে এসেছি। কিন্তু তোমরা তো ইংল্যান্ডের সম্মানহানি করলে! তোমরা যে আরও কী করবে? জঘন্য!’ কোনো গল্প-উপন্যাসের অংশ নয়। গত শুক্রবার আলজেরিয়ার বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পর ইংল্যান্ড দলের সাজঘরে ঢুকে পড়া সেই দর্শকের কথা! ৩২ বছর বয়সী পাভলোস একটি পত্রিকাকে এমনটাই বলেছেন। তাঁর কথা শোনার পর বেকহাম নাকি আর কিছুই বলেননি সেদিন। যদিও এর আগে শোনা গিয়েছিল, ড্রেসিং রুমে ইংলিশ খেলোয়াড়দের যাচ্ছেতাই গালিগালাজই করেছিলেন জোসেফ। এএফপি।ইংল্যান্ডেও ভুভুজেলাএবারের বিশ্বকাপ ইংল্যান্ডকে এ পর্যন্ত কী দিল, এক যন্ত্রণা ছাড়া? সেই যন্ত্রণার সঙ্গে আরেক মহা যন্ত্রণা যোগ হয়েছে—ভুভুজেলা! না, ভুভুজেলা এখন জ্বালিয়ে মারছে খোদ ইংল্যান্ডবাসীকেও! শেষতক এই জ্বালা আর সইতে না পেরে গত শনিবার ব্রিটিশ হোটেল চেইন প্রিমিয়ার ইন তাদের আওতাধীন সব হোটেলে ভুভুজেলা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা আপাতত বিশ্বকাপ পর্যন্তই বহাল থাকার কথা। তবে পরবর্তী সময়ও ভুভুজেলার শব্দ শোনা গেলে ঘোষণার মেয়াদ বাড়ানো হবে। এএফপি।ব্ল্যাটারকে আমন্ত্রণবিশ্বকাপের পরের আসর বসবে ব্রাজিলে। কিন্তু আট বছর পর, মানে এর পরের বিশ্বকাপে কোন মুলুকে তাঁবু ফেলবে ফিফা, তা নিয়েই চলছে দড়ি টানাটানি। এককভাবে আয়োজক হিসেবে থাকতে চায় রাশিয়া, যুক্তরাষ্ট্র। যৌথভাবে আয়োজন করতে চায় হল্যান্ড-বেলজিয়াম এবং স্পেন-পর্তুগাল। আর আছে ইংল্যান্ড। ইংল্যান্ড যে বেশ উঠেপড়ে লেগেছে, তা কাল বোঝা গেল বেশ। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ফিফা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন লন্ডনে। ক্যামেরন কেন সেপ ব্ল্যাটারকে আমন্ত্রণ জানিয়েছেন— এটা অনুমান করা কঠিন নয়। হ্যাঁ, ২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার ব্যাপার-স্যাপার নিয়েই কথা বলতে চান তিনি ফিফা সভাপতির সঙ্গে। এএফপি।টুইটারের রেকর্ডকদিন আগেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার তাদের ব্যবহারকারীদের আগাম সতর্কবাণী শুনিয়েছিল। বলেছিল, এমনিতেই বিশ্বকাপের চাপে টুইটারে ঢুকতে সমস্যা হচ্ছে, সামনে আরও বেশি ভুগতে হবে আপনাদের। কিন্তু কোথায় কী! উল্টো একের পর এক রেকর্ড ভেঙে চলেছে টুইটার। গত সোমবার ব্রাজিল-উত্তর কোরিয়া ম্যাচের দিনে প্রতি সেকেন্ডে টুইটারে ঢুঁ মেরেছিল দুই হাজার ৯২৮ জন। একই দিনে জাপান-ক্যামেরুন ম্যাচে সেই সংখ্যাটি ছিল প্রতি সেকেন্ডে দুই হাজার ৯৪০। তবে টুইটারে এক দিনের সর্বোচ্চ রেকর্ডটি হয়েছে গত বৃহস্পতিবার। না, বিশ্বকাপের কোনো ম্যাচকে ঘিরে নয়! যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবলের একটি টুর্নামেন্টের শেষে প্রতি মিনিটে তিন হাজার ৮৫ জন টুইটারে ঢুঁ মেরেছিল! ওয়েবসাইট।