না না র ঙে র বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরি-ভূতনানি চলে গেলেও শূন্যস্থানটিতে রেখে গেলেন ইনজুরির ভূত। নইলে তাঁর বদলে পর্তুগাল দলে যোগ দেওয়া মিডফিল্ডার রুবেন আমারিমকেও ইনজুরিতে পেয়ে বসবে কেন! গত সোমবার বাঁ ঊরুতে চোট পেয়ে বিশ্বকাপকে বিদায় জানানোর অবস্থাই দাঁড়িয়ে গেছে তাঁর। পর্তুগিজ ফুটবল ফেডারেশন বলেছে, ‘স্ক্যান করে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা। চিকিৎসার পাশাপাশি কমপক্ষে ছয় দিন বিশ্রাম নিতে হবে। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে অনুশীলনে যোগ দিতে পারবে ও।’ চোটের ফলে আগামী শুক্রবার ব্রাজিলের বিপক্ষে আর মাঠে নামা হচ্ছে না এই ২৫ বছর বয়সী মিডফিল্ডারের। রয়টার্স।বিশ্বকাপে ক্লিনটনযুক্তরাষ্ট্রে এখন ফুটবলকে সকার নয়, ফুটবলই বলার চল চালু হয়েছে। দেশটির একটি চ্যানেল এবারই প্রথম বিশ্বকাপের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে। ল্যান্ডন ডনোভানের দলটাও নেহাত মন্দ খেলছে না। আর গতকাল সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও এসেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়, যুক্তরাষ্ট্র-আলজেরিয়া ম্যাচটি দেখতে। তবে শুধু খেলা দেখাই তাঁর উদ্দেশ্য ছিল না। ২০১৮ কিংবা ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ হতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিডিং কমিটির সম্মানসূচক সভাপতি ক্লিনটন এই ফাঁকে সেই প্রচারণার কাজটিও চালালেন। এএফপি।হিট কলিনবিশ্বকাপে এ পর্যন্ত ওয়েইন রুনির পারফরম্যান্সকে সুপার ফ্লপ না বলে উপায় নেই। তবে রুনির অর্ধাঙ্গিনী কলিন রুনির পারফরম্যান্সকে কিন্তু সুপার হিটই বলতে হবে। এমনিতেই প্রচারমাধ্যমের পরিচিত মুখ কলিন। আর এবার আসছেন লিটলউডস নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়ে। ইংল্যান্ডে এই শরতেই বিজ্ঞাপনটি দেখা যাবে টেলিভিশন ও অনলাইনে। ৪৫ লাখ পাউন্ডের (৪৫ কোটি টাকারও বেশি) বিনিময়ে এই বিজ্ঞাপনের চুক্তিপত্রে সই করে কলিন বলেছেন, ‘চুক্তিটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত। কারণ, এখানে যে শুধু আমি আমার পছন্দের পোশাকই পরব তা নয়, নিজের আইডিয়াও ভাগাভাগি করতে পারব ওদের সঙ্গে।’ ওয়েবসাইট।আহ!তোমরা তোমাদের মন ভরে ভুভুজেলা বাজাও, আমাদের তাতে কিচ্ছু যায় আসে না!—চেক রিপাবলিকের ফুটবল অনুরাগীরা টিভির সামনে বসে হয়তো এখন এই কথাই বলছে। দুনিয়ার মানুষ যখন ভুভুজেলার জ্বালায় কান চেপে বসে থাকছে, তখন চেক রিপাবলিকের লোকেরা কি কানে খাটো হয়ে গেল? না, কানে খাটো নয়, দেশটির টেলিভিশন নেটওয়ার্ক সি টি গত মঙ্গলবার জানিয়েছে, তাদের সম্প্রচারে অডিও ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে। এই অডিও ফিল্টার শব্দের ফ্রিকোয়েন্সি কমিয়ে দেবে। ফলে ভুভুজেলার শব্দও কমে যাবে অনেকাংশেই। স্বস্তি পাবে দর্শকেরা। সেই প্রথম থেকেই ভুভুজেলার শব্দে ঝালাপালা হয়ে চেক রিপাবলিকের টিভি দর্শকেরা চাইছিলও এমনটাই। এএফপি।