না না রঙের বিশ্বকাপ
স্পিনে ভরসা দ্রাবিড়েরবিশ্বকাপ হতে যাচ্ছে উপমহাদেশের স্পিন-সহায়ক মন্থর উইকেটে। আর দলে একগুচ্ছ স্পিনিং অলরাউন্ডার। সব মিলিয়ে ভারত পাবে অনেক সুবিধা। ভারতের সাবেক অধিনায়ক অন্তত এমনটাই মনে করেন। গত পরশু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এ রকম মতামতই দিয়েছেন। ভারতের চার স্পিনিং অলরাউন্ডার যুবরাজ সিং, ইউসুফ পাঠান, বীরেন্দর শেবাগ ও সুরেশ রায়না। প্রত্যেকেই বেশ কার্যকর। দ্রাবিড়ের মনে হচ্ছে প্রথম পর্বে অল্পবিস্তর অঘটন ঘটলেও ঘটতে পারে, তবে টুর্নামেন্ট জমবে কোয়ার্টার ফাইনাল থেকে, ‘সবাই জানে কারা কোয়ার্টার ফাইনালে যাবে। আসল বিশ্বকাপ শুরু হবে এখান থেকেই।’ ভারতকে অন্যতম ফেবারিট ধরলেও কোয়ার্টার ফাইনালে ওঠা বাকি দলগুলোর সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না ৩৮ বছর বয়সী ব্যাটিংয়ের ‘ব্যাকরণতীর্থ’। রয়টার্স।রানাতুঙ্গার পরামর্শবিশ্বকাপে ভারতের পরেই শ্রীলঙ্কাকে ফেবারিট ধরছেন অর্জুনা রানাতুঙ্গা। তবে শ্রীলঙ্কার মিডল-অর্ডার ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন শ্রীলঙ্কার একমাত্র বিশ্বকাপজয়ী অধিনায়ক। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে এই নিয়ে কথা বলতে গিয়ে তিনি কুমার সাঙ্গাকারা অথবা মাহেলা জয়াবর্ধনের যেকোনো একজনকে পাঁচ নম্বরে নেমে মিডল-অর্ডারকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন। এই দুজন সাধারণত তিন ও চারে ব্যাট করেন, কিন্তু তিনি চান কাপুগেদারা চারে উঠে আসুন। রানাতুঙ্গার চোখে শ্রীলঙ্কা দলটা হয়েছে খুব ভালো। বোলিংটাকে সবচেয়ে শক্তিশালী দেখছেন তিনি, ‘আমাদের দলটা অলরাউন্ডার-নির্ভর। মুরালি ও মালিঙ্গাকে নিয়ে বোলিং খুবই শক্তিশালী হয়েছে। কিন্তু মিডল-অর্ডার নিয়ে আমার কিছুটা উদ্বেগ আছে।’ মিডল-অর্ডারে তরুণ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের ওপর শ্রীলঙ্কার অনেক নির্ভরতা। ম্যাথুসের জন্য এটিকে বেশি চাপ মনে করছেন রানাতুঙ্গা। রয়টার্স।কিউই থেকে ডাচজেসি রাইডার ও রস টেলরের সঙ্গে অনূর্ধ্ব-১৯ নিউজিল্যান্ড দলে খেলেছেন হল্যান্ডের অধিনায়ক পিটার বোরেন। ক্রাইস্টচার্চে জন্ম নেওয়া ২৭ বছরের এই অলরাউন্ডার তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন মাতৃভূমি নিউজিল্যান্ডে। কিন্তু কিউইদের পক্ষে তাঁর খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। হল্যান্ডের পক্ষে ৩৯টি ওয়ানডে খেলা বোরেনের ওয়ানডে অভিষেক ২০০৬ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। শুরুটা ভালো হয়নি, বেদম পিটুনি খেয়ে ১০ ওভারে দিয়েছিলেন ৯৪ রান, যদিও উইকেট একটি পেয়েছিলেন। এরপর কেনিয়ায় বিশ্ব ক্রিকেট লিগে ভালো খেলে সুযোগ পান ২০০৭ বিশ্বকাপ দলে। ২০১০-এর জানুয়ারিতে প্রথমবারের মতো ডাচ ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তি করে ক্রিকেটারদের সঙ্গে, তালিকায় ছিলেন বোরেনও। এবারের বিশ্বকাপে তো তিনি অধিনায়কই। তাঁর নেতৃত্বে ১২ ম্যাচে ৫টি জয় পায় হল্যান্ড, যার একটি গত জুলাইয়ে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। ঐতিহাসিক জয়। সেই বাংলাদেশকেই বিশ্বকাপে পাচ্ছে ডাচ দল। বোরেনের চোখের তারায় কি নাচছে স্বপ্ন? এএফপি।