না না রঙের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধা অসুবিধাওনিজেদের মাটিতে বিশ্বকাপ খেলাটা অবশ্যই বাড়তি সুবিধা। এবারের বিশ্বকাপে বিশেষ এই সুবিধা বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতও পাবে। কিন্তু প্রায় ১০০ কোটি মানুষের প্রত্যাশার চাপে স্বাগতিক সুবিধার বিষয়টিই না ভারতের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়! ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য মহিন্দর অমরনাথের ভয় সেটাই। সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স ভালো। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে দলও ভারসাম্যপূর্ণ। এর সঙ্গে স্বাগতিক সুবিধা মিলিয়ে ভারত অন্যতম ফেবারিট। অমরনাথ বলেছেন, ‘নিশ্চিতভাবেই বেশি চাপে থাকবে ভারত (অন্য যেকোনো দলের চেয়ে)। যদি আপনি ভালো করেন, তা হলে ভালো। আর যদি ভালো না করেন, আপনি জানেনই আবেগী ভারতীয়দের আচরণ কেমন হয়।’ ১৯৯৬ বিশ্বকাপে ইডেনে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ, ২০০৩-এ দ্রাবিড়ের গাড়ি আর কাইফের বাড়িতে হামলা এবং ২০০৭ বিশ্বকাপের পরবর্তী ঘটনার দিকেই ইঙ্গিত অমরনাথের। ওয়েবসাইট।দুইয়ে বিরাট কোহলিঅভিষেক ম্যাচে ১২, পরের ম্যাচে ৩৭। শুরুটা ভালো না হলেও খুব অল্প সময়েই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন বিরাট কোহলি। ৪৫ ম্যাচে চারটি শতক, ১২টি অর্ধশতকসহ ১৬৭২ রান, গড় ৪৬.৪৪! ভালো ফর্মের পুরস্কারও পেলেন। ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন। অথচ সেই কোহলি কিন্তু নিজে নিশ্চিত নন বিশ্বকাপে আদৌ তাঁর খেলা হবে কি না! কদিন আগেই জানিয়েছেন, দর্শক হিসেবেই ড্রেসিংরুমে বসে বিশ্বকাপ দেখার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। কারণ? ভারতের ব্যাটিং লাইনআপ। এক, দুই, তিন নম্বরে যথারীতি গম্ভীর, শেবাগ, টেন্ডুলকাররাই প্রথম পছন্দ। সেখানে কোহলির জায়গা তাই অনিশ্চিত। কোহলি মুখে অবশ্য বলছেন দলের যেকোনো সিদ্ধান্তই মেনে নেবেন। কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্টও পোড়াবে নিশ্চিত। ওয়েবসাইট।আশাবাদী রাইটচ্যাম্পিয়ন দূরের কথা, বিশ্বকাপের ফাইনালেই কখনো উঠতে পারেনি নিউজিল্যান্ড। কিউইদের ঘিরে একটা ‘প্রবাদ’ চালু আছে, নিউজিল্যান্ড সেমিফাইনালের দল। তবে এবার ভেট্টোরিদের যে অবস্থা, তাতে সেমিফাইনালে যাওয়ার আশা না করাই ভালো। টানা ১৩ ম্যাচে জয়হীন কাটানোর পর গত ২২ জানুয়ারি ওয়েলিংটনে জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। জিতেছে তারা ৫ ফেব্রুয়ারি অকল্যান্ডের শেষ ম্যাচেও। তবে ততক্ষণে নিজেদের মাঠে পাকিস্তানের কাছে সিরিজ হারা সারা। জন রাইট অবশ্য আশাবাদী মানুষ। নিউজিল্যান্ডের কোচ বলছেন, বিশ্বকাপে তাঁর দল ভালো করবে। অন্তত কোয়ার্টার ফাইনালে তো যেতেই পারে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, পাকিস্তানের সঙ্গে জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডাকেও পেয়েছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ে, কেনিয়া, কানাডাকে টপকে তাই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভেট্টোরিরা দেখতেই পারেন। ওয়েবসাইট।