না না রঙের বিশ্বকাপ
বিমানে সাউদি-কাণ্ডবিশ্বকাপ অভিযানের শুরুতেই এক অপ্রীতিকর অভিজ্ঞতা হলো নিউজিল্যান্ড ক্রিকেট দলের। বিশ্বকাপের উদ্দেশ্যে দুবাই ঘুরে ভারতে আসার পথে বিমানে ঘটেছে ঘটনাটি। নিউজিল্যান্ড পত্রপত্রিকায় খবর, বিমানে এক মহিলার সঙ্গে নাকি অশালীন আচরণ করেছেন এক ক্রিকেটার। টিম ম্যানেজমেন্ট ঘটনা তদন্তও করছে। নিউজিল্যান্ড দলের ম্যানেজার ডেভ কুরি ঘটনা তদন্তের পর বলেছেন, ক্রিকেটারটি টিম সাউদি ঠিকই আছে, তবে কোনো মহিলার সঙ্গে তিনি কোনো অশালীন আচরণ করেননি, ‘টিম বিমানে এক মহিলা যাত্রীর সঙ্গে দেখা করেছে এবং তার পাশে কিছু সময় কাটিয়েছে। তবে আমরা নিশ্চিত, দুজনের মধ্যে আপত্তিকর কিছু ঘটেনি।’ ‘আমি সরাসরি টিমের সঙ্গে কথা বলেছি, কথা বলেছি টিম ম্যানেজমেন্টের সঙ্গে। কয়েকজন যাত্রীর সঙ্গেও কথা বলেছি। পরে টিম মিটিং হয়েছে আমাদের। সবাই দ্ব্যর্থহীনভাবে বলেছেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই বরং এই খবরে বিস্মিত’—বলেছেন কুরি। রয়টার্স।সতর্ক শ্রীলঙ্কালক্ষ্য যখন শিরোপা, বিশেষ সতর্ক তো থাকতেই হবে। তবে শ্রীলঙ্কা সতর্ক ছোট দলগুলোকে নিয়ে। বিশ্বকাপে ছোটদের হাতে বড় দল কুপোকাতের ঘটনা বরাবরই ঘটে। এই শ্রীলঙ্কাই তো ২০০৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে হেরে গিয়েছিল কেনিয়ার কাছে। এবার সেই শঙ্কাটা একটু বেশিই। কারণ ছোট দলগুলো এখন শুধুই আর অংশ নেওয়ার তৃপ্তিতে আচ্ছন্ন থাকে না, তাদের লক্ষ্য থাকে কিছু ঘটিয়ে দেওয়ার। অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট রড মার্শ সেদিন তাই সাবধান করে দিয়েছেন ছোটদের হালকাভাবে নেওয়াটা উচিত হবে না। শ্রীলঙ্কার অভিজ্ঞ কাণ্ডারি মুরালিধরন বলছেন, তাঁর দল মোটেও কোয়ার্টার ফাইনালের পথে ছোট দলগুলোকে অবহেলা করছে না। অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের মতো দলগুলোর ক্রিকেটার, তাদের ফর্ম জানা থাকলেও কেনিয়া, কানাডা, জিম্বাবুয়ে সম্পর্কে তেমন ধারণা নেই। মুরালি বলছেন, ‘এই ছোট দলগুলোকে আমরা কখনো দুর্বল ভাবি না। কারণ অতীতে তারা বড় দলগুলোকে চমকে দিয়েছে।’ এএফপি।টিভি চ্যানেলে বাটস্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে আগেই। ১০ বছরের নিষেধাজ্ঞার খড়্গ চাপায় সালমান বাটের ক্রিকেট ক্যারিয়ারটাই প্রায় শেষ! তাই বলে সবকিছু ছেড়ে-ছুড়ে হাত-পা গুটিয়ে বসে থাকছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক। বাটকে দেখা যাবে বিশ্বকাপেও! আফ্রিদি-মিসবাহরা যখন শ্রীলঙ্কায় ব্যাট-বল হাতে মাঠ মাতাবেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মাইক্রোফোন হাতে সরব হবেন বাট। মানে টিভি চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দেবেন তিনি! যুক্তরাজ্যের চ্যানেল ফাইভ টেলিভিশনের সঙ্গে তাঁর কথাবার্তা পাকা। ‘বাট বিশ্বকাপের কিছু ম্যাচে বিশেষজ্ঞ মতামত দেবেন। বিশেষ করে পাকিস্তানের ম্যাচগুলোয়’—বলেছে একটি সূত্র। এ কাজে বাট ঠিক কত টাকা পাবেন সেটা অবশ্য জানা যাচ্ছে না। তবে অঙ্কটা হতে পারে পাঁচ লাখ রুপির কাছাকাছি। মতামত তো দেবেন। কিন্তু বিতর্কিত ক্রিকেটার বাটের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠতেই পারে। একই ধরনের বিতর্কের কারণে ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের টেলিভিশনে উপস্থিতি নিয়ে আইসিসি এবং বোদ্ধা মহলে প্রশ্ন উঠেছিল। ওয়েবসাইট।